মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাইকোর্টের রায় আপাতত বহাল

রকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য (স্ট্যান্ডওভার) মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত আপাতত বহাল থাকছে।…

নোয়াখালীতে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের হামলা

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ইট-পাটকেল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের দুটি জানালার গ্লাস ভেঙে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বুধবার (০৩ জুলাই) রাত ৯টা ৭ মিনিটের দিকে সোনাইমুড়ী রেলস্টেশনের আউটার সিগন্যালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক হামলার কোনো…

গৃহবধূকে ধর্ষণের পর গলা কেটে হত্যা, তিনজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক গৃহবধূকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ভোলাহাট উপজেলার…

অন্তঃসত্ত্বা দীপিকার যোগব্যায়াম, মুগ্ধ ভক্তরা

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বিয়ের ৫ বছর পর বাবা-মা হতে যাচ্ছেন এই যুগল। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে সন্তানের জন্ম দেবেন ৩৭ বছর বয়সি দীপিকা। মাতৃত্বকালীন সময়টা দারুণ উপভোগ করছেন দীপিকা। কয়েক দিন আগে স্বামী রণবীরকে নিয়ে নিজের অভিনীত ‘কল্কি’ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে…

পিকনিকের নৌকায় হামলা করে হত্যার অভিযোগে মামলা, আসামি ৮

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের নৌকায় দুর্বৃত্তদের হামলা এবং ওই ঘটনায় মো. নুরুজ্জামানকে (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ শ্রীপুর থানায় হত্যা মামলা করা হয়েছে। বুধবার (৩ জুলাই) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী। এর আগে গত ২ জুলাই রাতে নিহতের…

সিলেটে দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে বন্যা

সিলেট অঞ্চলের বন্যা দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে। চলমান বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুরমা কুশিয়ারার পানি কোথাও এক সেন্টিমিন্টার কমলে অন্যপয়েন্টে বাড়ছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টা পর্যন্ত সুরমা কুশিয়ারার সবকটা পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের উপজেলাগুলো থেকে পানি নামতে…

জানুয়ারিতে ঢাকার দুই সিটিতে নির্বাচন

দেশব্যাপী উপজেলা নির্বাচন শেষ করেই ঢাকার দুই সিটিতে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের ক্ষণগণনা শুরু হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। চলতি বছরের ডিসেম্বরে দুই সিটি নির্বাচনের তফসিল দিয়ে আগামী বছরের (২০২৫)…

হলি আর্টিজানে নিহত জাপানি কর্মকর্তাদের স্মরণ

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানের জঙ্গি হামলায় নিহত হন ৭ জাপানি পরামর্শক। নিহত পরামর্শকদের স্মৃতির স্মরণে এবং তাদের প্রতি সমবেদনা জানাতে বাৎসরিক স্মরণসভার আয়োজন করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। বুধবার (৩ জুলাই) রাজধানীর উত্তরায় অবস্থিত মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন…

বদলে গেলো পিজিসিবির নাম

নাম পরিবর্তন হলো পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি)। কোম্পানি আইন অনুযায়ী এখন থেকে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপি) নামে কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। বুধবার (৩ জুলাই) এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ১৯৯৬…

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীরব (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৩ জুলাই (বুধবার) সন্ধ্যায় উপজেলার দহেরপাড় গ্রামে ওই ঘটনা ঘটে। জানা যায়, মৃত নীরব দহেরপাড় এলাকার মোতালেব মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিশু নীরব প্রতিবেশী লাভলু মিয়ার…