ফের বাড়ল ড. ইউনূসের জামিনের মেয়াদ

শ্রমআইনের মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। আদেশ অনুযায়ী আগামী আগস্ট মাসের ১৪ তারিখ পর্যন্ত তার জামিন মেয়াদ বাড়ানো হয়েছে।আজ বৃহস্পতিবার আপিল ট্রাইব্যুনাল মেয়াদ বাড়ানোর এই আদেশ দেন। এর আগে গত ২৩ মে শ্রমআইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের দণ্ড পাওয়া নোবেলজয়ী…

জাতীয় সচিব সভা আজ

সচিবালয়ে আজ বৃহস্পতিবার সচিব সভা অনুষ্ঠিত হবে।‌ এদিন বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে এ সভা হবে। এতে অংশ নিতে সব মন্ত্রণালয়ের সচিবদের চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সচিব সভায় কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি আলোচিত হতে পারে বলে সূত্রে জানা গেছে। কারণ আলোচ্য সূচিতে…

কলকাতা ছেয়ে গেছে শাকিবের ছবিতে!

দেশে ঝড় তুলেছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। গেল ২৮ জুন এটি মুক্তি পায় আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে। আর আগামীকাল শুক্রবার ‘তুফান’ মুক্তি পাচ্ছে ভারতেও। তারই…

এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন

সংসদ সদস্য আনোয়ারুল আজীম ওরফে আনার হত্যা মামলায় তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন। এই তিন জন হলেন, ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, শিমুল ভুইঁয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইঁয়া ওরফে আমানুল্যাহ সাঈদ ও…

ভাওয়ালের লাল মাটিতে রাজশাহীর আম চাষে বাজিমাত

ভাওয়াল অঞ্চলের নাম মুখে আসলেই মনে পড়ে যায় লাল মাটির কথা। আর সেই লাল মাটিতেই এবার উৎপাদিত হচ্ছে রাজশাহী অঞ্চলের আম। রোপণের মাত্র ৩ বছরের ব্যবধানে আম চাষে বাজিমাত করে দেখিয়েছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার মো. আব্দুল হামিদ মাঝি নামে এক চাষী। ২০১৫ সালে ১১০টি আম গাছ নিয়ে শুরু করেন বাগান। শুরুর বছরে…

৩০০ বছরের পুরনো গ্রামটি গিলে খাচ্ছে মেঘনা

‘ঠিকমত খাওন জোডেনা। নতুন কইরা ঘর করা, জায়গা কিনা, কোনোডার সামর্থ্য নাই। শেষ সম্বল ছিলো ভিটা-মাটিডা। এইডাও ভাইঙা যাইতাছে। খালি আমাগো ঘর না, ৩০০ বছরের পুরানো এই গ্রামটি একটু একটু করে গিলে খাচ্ছে মেঘনা।’ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার নয়ানগর গ্রামের জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।…

চিনি ভেবে বিষ খেয়ে এক শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে

কু‌ষ্টিয়ার দৌলতপুরে চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়েছে দুই শিশু। সম্পর্কে ওরা ভাই-‌বোন। বিষক্রিয়ায় তিনবছর বয়সী বোন মিমের মৃত্যু হয়েছে এবং পাঁচ বছর বয়সী ভাই আলিফ‌কে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপ‌জেলার আল্লারদর্গা সোনাইকু‌ন্ডি গ্রা‌মে এ দুর্ঘটনাটি ঘটে। ওই দুই শিশুর বাবার নাম শুভ…

রাশমিকার টপটির মূল্য প্রায় ২ লাখ টাকা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী। অন্য তারকাদের মতো ফ্যাশনে পিছিয়ে নেই রাশমিকা। তার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে ব্যয়বহুল পোশাকে দেখা যায় তাকে। কারণ কাজের…

ত্যি কি প্রভাস-দীপিকার ‘কল্কি’ ১ হাজার কোটি রুপি আয় করবে?

দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন— অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা। করোনা সংকটসহ নানা কারণে পিছিয়ে যায় ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমার মুক্তি। সব বাধা…

কারণ ছাড়াই বাড়ছে ওয়াটা কেমিক্যালসের শেয়ারদর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা ও…