গাজীপুর-৬ আসনের গেজেট বিলম্বের প্রতিবাদে পূবাইলে বিশাল মিছিল ও জনসমাবেশ
গাজীপুর-৬ সংসদীয় আসনের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে গাজীপুর মহানগরের পূবাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে ঐতিহাসিক মীরের বাজার প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে অংশ নেন হাজারো মানুষ। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল টঙ্গী-ঘোড়াশাল সড়ক প্রদক্ষিণ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলে। …