ঢাকায় ১৮০ মিনিটে ৬০ মিলিমিটার বৃষ্টি

রাজধানী ঢাকায় কয়েকঘণ্টার বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সাপ্তাহিক ছুটির দিন হওয়ার দুর্ভোগ কম হলেও পরীক্ষার্থী ও বিভিন্ন কাজে বেরুনো মানুষেরা জলাবদ্ধতায় পড়েন বিড়ম্বনায়। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত এই তিন ঘণ্টা বা ১৮০ মিনিটে মোট ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে…

প্রধানমন্ত্রীর ডিপিএসের ভুয়া আইডি, সতর্ক থাকার অনুরোধ

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) এম এম ইমরুল কায়েসের ছবি ব্যবহার করে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে প্রতারণার ফাঁদ পেতেছে কোনো একটি মহল। সেই অ্যাকাউন্ট থেকে চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেওয়া হচ্ছে। শুক্রবার (১২ জুলাই) সকালে বিষয়টি নজরে এলে, সবাইকে সতর্ক করার জন্য ফেসবুকে নিজের…

ফরিদপুর প্রেসক্লাবের  উদ্যোগে মরহুম সামসুদ্দিন মোল্লার ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত 

ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা কালীন সদস্য ও  সাবেক সভাপতি মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লার ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয় আজ বুধবার রাতে ফরিদপুর প্রেসক্লাবের ‌ সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে এবং ‌ সাধারণ সম্পাদক ‌ মাহবুবুল ইসলাম পিকুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে…

কোটা আন্দোলনকে ঘিরে ইবিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। এ আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের…

তমা মির্জাকে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন রাফি

ঢাকাই সিনেমার নির্মাতা রায়হান রাফি। তার নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তুফান’। দুই বাংলায় মুক্তি পেয়েছে এটি। এরপর থেকে টানা আলোচনায় রয়েছেন এই পরিচালক। গুঞ্জন রয়েছে, ব্যক্তিগত জীবনে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রায়হান রাফি। যদিও এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি…

ছেলের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেন। তার ঘর আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে এক পুত্রসন্তান। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাষী আলম। তিনি বলেন, ‘মা এবং সন্তান দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া…

ইরানকে ন্যাটো নেতাদের হুঁশিয়ারি

ইরানকে কড়া হুঁশিয়ার বার্তা দিলেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর নেতারা। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে ন্যাটো জোট বুধবার (১০ জুলাই) ইরানকে সতর্ক করেছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক আরও…

ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে আজ বৃহস্পতিবার আঘাত হেনেছে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৬৩০ কিলোমিটার (৩৯১.৪৬ মাইল)।…

বিবিসি সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা, সন্দেহভাজন গ্রেপ্তার

যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডে বিবিসির এক সাংবাদিকের স্ত্রী ও তার দুই মেয়েকে ক্রসবো দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন কাইল ক্লিফোর্ডকে (২৬) গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে জানানো…

যুদ্ধ নয়, বিশ্বকে বুদ্ধ দিয়েছে ভারত: নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত বিশ্বকে যুদ্ধ নয়, বুদ্ধ (জ্ঞান) দিয়েছে। সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত বিশ্বে তাদের শান্তি ও সমৃদ্ধির ভূমিকাকে আরও মজবুত করবে। রাশিয়ার পর অস্ট্রিয়া সফরে গিয়েও যুদ্ধ থামানো ও শান্তির বার্তা এই দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এনডিটিভির খবরে বলা হয়েছে,…