প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রোববার

চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হবে। শনিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে…

কুড়িগ্রামে কমছে না বানভাসীদের দুর্ভোগ

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ১২ দিন ধরে জেলার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, শুক্রবার (১২ জুলাই) দুপুর ১২টার তথ্যানুযায়ী কুড়িগ্রামের…

চুয়াডাঙ্গায় ভাইরাস জ্বরের প্রকোপ, হাসপাতালে ভর্তি ৫০০ রোগী

চুয়াডাঙ্গায় আবহাওয়া পরিবর্তনের কারণে ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হয়ে গত ছয় দিনে সদর হাসপাতালে ৫০০ রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালে শয্যা সংকট থাকায় অনেক রোগী মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন। ফলে চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শুক্রবার (১২ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কথা হয় আলমডাঙ্গা উপজেলার…

প্রভাসের ওঠানামার ৭ বছর, ব্যর্থতার ক্ষত কতটা সেরেছে?

ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তবে ‘বাহুবলি’ ফ্যাঞ্চাইজিতে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। এ ফ্যাঞ্চাইজির দ্বিতীয় পার্ট ২০১৭ সালের ২৮ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পায়। শুধু ভারতে সিনেমাটি আয় করে ১ হাজার ৪১৬ কোটি রুপির…

দেব-জিৎ-শাহরুখকে নিয়ে যা বললেন শাকিব

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। দীর্ঘ দিন ধরে ঢালিউডে রাজত্ব করছেন। ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন। এখন বেছে বেছে কাজ করছেন তিনি। তবে যা করছেন, তা বক্স অফিসে ‘হিট’ তকমা পাচ্ছে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তুফান’। দুই বাংলায় মুক্তির পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই…

মধুচন্দ্রিমা থেকে ফিরেই অসুস্থ কাঞ্চন-শ্রীময়ী

কাদা ছোড়াছুড়ির পর চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্র্রীময়ী চট্টরাজ। বিয়ের প্রায় ৬ মাস পর ২৬ বছরের ছোট স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় যান কাঞ্চন। মধুচন্দ্রিমা থেকে দেশে ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন এই তারকা দম্পতি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে,…

নেপালে আচমকা ভূমিধসে নদীতে ভেসে গেল দুটি বাস, নিখোঁজ অন্তত ৬৫

নেপালে আচমকা ভূমিধসে নদীতে ভেসে গেছে দুটি বাস। এই ঘটনায় কমপক্ষে ৬৫ যাত্রী নিখোঁজ হয়েছেন। এছাড়া দেশটির অন্যস্থানে ভূমিধসে কমপক্ষে আরও ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে ভূমিধসের ফলে শুক্রবার কমপক্ষে ৬৫ জন যাত্রী…

আমিই সবচেয়ে যোগ্য ব্যক্তি, সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না : বাইডেন

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। চার বছর আগের মতো এবারের নির্বাচনেরও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্প্রতি নিজের দুর্বল বিতর্কের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। নির্বাচনী…

আরও ১০০ বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ থাকবে ভারত : জাতিসংঘ

১৪২ কোটিরও বেশি মানুষ অধ্যুষিত ভারতকে গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। সম্প্রতি পৃথিবীর বৃহত্তম এই বৈশ্বিক সংস্থা বলেছে, আগামী আরও অন্তত একশ বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের রেকর্ড ধরে রাখবে ভারত। বৃহস্পতিবার বৈশ্বিক জনসংখ্যা সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে…

কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নতি দেখছে দেশটির গণমাধ্যম

চীনের বিভিন্ন গণমাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশটি সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে। বেইজিং-ভিত্তিক রাষ্ট্রায়ত্ত ইংরেজি ভাষার নিউজ চ্যানেল চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে,…