বিয়ের সময় স্ত্রীকে নিয়ে কী বলেছিলেন আরিফিন শুভ

ঢালিউড অভিনেতা আরিফিন শুভ সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে স্ত্রী অর্পিতার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশের জনপ্রিয় এ অভিনেতা তার বিবাহবিচ্ছেদের কথা জানান। সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার করেছিলেন যারা, মাত্র কয়েক বছরেই বদলে গেল তাদের সম্পর্কের সমীকরণ। আরিফিন বিচ্ছেদের কথা…

পুরনো ভক্তের সঙ্গে দেখা করে মুম্বাইয়ে ফিরলেন ঐশ্বরিয়া

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের এখন সিনেমায় ব্যস্ততা কম। সেই সুবাদে গত মাসে মেয়ে আরাধ্যাকে নিয়ে নিউইয়র্কে ছুটি কাটাতে গিয়েছিলেন এই বলিউড কুইন। সেখানে গিয়ে পুরনো ভক্তদের সঙ্গে দেখাও করেছেন তিনি। দারুণ একটা ছুটি কাটিয়ে বুধবার রাতে মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বাইয়ে ফিরেছেন ঐশ্বরিয়া।…

চ্যাম্পিয়নস ট্রফিতে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ক্রিকেট বিশ্বের অন্যতম এক দ্বৈরথ ভারত-পাকিস্তান। এই ম্যাচ ঘিরে বরাবরই সমর্থকদের মধ্যে দেখা যায় তুমুল উত্তেজনা। এই ম্যাচের একেকটি টিকিট হয়ে উঠে সোনার হরিণ। টিকিট বিক্রি থেকে শুরু করে ম্যাচ ভেন্যুর আশেপাশের হোটেলগুলোতেও বেড়ে যায় বেচাকেনা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে এই ম্যাচের সম্প্রচার স্বত্ব।…

‘দেশের জন্য কী করেছেন’, সাকিবের মন্তব্য নিয়ে যা বললেন জালাল

কোটা সংস্কার আন্দোলনে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। রক্তপাত বন্ধের দাবি জানিয়েছিলেন। কিন্তু দেশের অন্যতম শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান এই বিষয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন। তবে এ বিষয়টি নিয়ে কানাডায় এক প্রবাসী ক্রিকেট সমর্থকের তোপের…

উচ্চ সতর্কাবস্থায় ইসরাইল, যে বার্তা দিলেন নেতানিয়াহু

লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ সুখর ও ইরানের তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরাইল। এরপর থেকে ইরান ও তাদের মিত্র বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কাবস্থায় রয়েছে দখলদার ইসরাইল। এরপরই ইরান হুমকি দেয় হামাস প্রধানকে হত্যার জবাব দেওয়া হবে।…

ইসরাইল ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করল সুইডেন-স্লোভেনিয়া

১২ ঘণ্টার ব্যবধানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এমন পরিস্থিতিতে ইসরাইল এবং ফিলিস্তিনি সীমান্ত ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে সুইডেন এবং স্লোভেনিয়া। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি…

ভেনেজুয়েলায় মাদুরোর প্রতিদ্বন্দ্বীকে বিজয়ী ঘোষণা যুক্তরাষ্ট্রের

ব্যাপক অনিয়ম, কারচুপি এবং রক্তাক্ত সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন। ৫১ শতাংশ ভোট পেয়ে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করেছে দেশটির জাতীয় নির্বাচনি পরিষদের (সিএনই)। এরপরই দেশটির রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নির্বাচনের ফল প্রত্যাখান করে দেশটির নাগরিকদের…

যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধাস্ত্র বাড়ানোর কথা ভাবছে

সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে উত্তেজান। মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে হচ্ছে বৈশ্বিক হুমকি। চীন, উত্তর কোরিয়া, ইরান ও রাশিয়ার মতো দেশগুলো প্রায় প্রতিনিয়তই হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে। আর এমতাবস্থায় নিজেদের পারমাণবিক যুদ্ধাস্ত্র বাড়ানোর কথা ভাবছে…

ডিবি অফিসে খাবার টেবিলে ভিডিও করার বিষয়ে যা বললেন সমন্বয়করা

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অফিসে হেফাজতের নামে আটক রেখে জোর করে মিথ্যা বিবৃতির অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক। এছাড়া, খাবার টেবিলে ভিডিও করার বিষয়ে কথা বলেছেন তারা। শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা জানিয়েছেন। বিবৃতিতে ৬ সমন্বয়ক বলেন, ডিবি…

অপ্রাপ্ত বয়স্কদের গ্রেফতারের বিষয়ে আইন কী বলে?

বাংলাদেশে শিশুদের জন্য ‘শিশু আইন, ২০১৩’ নামক মোট ১০০টি ধারার বিশেষ আইন আছে। সেখানে বলা হয়েছে, বিদ্যমান অন্য কোনো আইনে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে, অনূর্ধ্ব ১৮ বছর বয়স পর্যন্ত সব ব্যক্তি শিশু হিসাবে গণ্য হবে। সেখানে আরও বলা হয়েছে, শিশুর মাধ্যমে সংঘটিত যেকোনো…