আন্দোলনে পুলিশের গুলি বন্ধের রিট খারিজ করে দিল হাইকোর্ট

আন্দোলনকারীদের ওপর তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চাওয়ার রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকার ১০ নম্বর ক্রমিকে রাখা হয় আবেদনটি। আদালত রিট খারিজ করে আন্দোলন দমনে…

আন্দোলনকারীদের সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে আন্দোলনকারী ছাত্র-জনতা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা।বেশি দুর্ভোগে পড়েছেন নারী ও বয়োবৃদ্ধরা।…

আ.লীগ নেতাদের বাড়ি-গাড়িতে আগুন দিয়ে ভাংচুর করে বিএনপির নেতাকর্মীরা

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গতকাল সোমবার বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জের মহানগরের আওয়ামী লীগের সদস্য এবং নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন জালকুড়ি ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন। বাংলাদেশ…

শিক্ষামন্ত্রীর বাসায় হামলা-ভাঙচুর

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়।…

জাতীয় সরকার গঠনের দাবি আন্দোলনকারীদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবির পাশাপাশি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে এই দাবি তুলে ধরেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন,…

শহীদ মিনার থেকে এক দফা দাবি

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা সরকার পতনের দাবিতে অসহযোগের ডাক দিয়েছে। শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই এই ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, আমাদের এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ…

চট্টগ্রামে শিক্ষার্থী-জনতার ঢল

গণগ্রেফতার ও হয়রানি বন্ধ করা, হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থীদের মুক্তি ও সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াসহ ৯ দফা দাবিতে চট্টগ্রামে আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে ছাত্র-জনতার ঢল নেমেছে। শনিবার (৩ আগস্ট) বিকেল তিনটা থেকে নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় কোতোয়ালী…

মিছিল নিয়ে শহীদ মিনারে যাচ্ছেন শিক্ষার্থীরা

বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।আজ ৩ আগস্ট দুপুর আড়াইটার পর সায়েন্সল্যাব মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার অভিমুখে যাত্রা শুরু করেন তারা। এর আগে নয় দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল করেন…

আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের এখানে তাঁর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,‘গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই,তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাইনা।’ প্রধানমন্ত্রী আটক সাধারণ…

সপরিবারে শামীম ওসমানের দেশত্যাগের গুঞ্জন, ছেলে ভিডিও বার্তায় বললেন গুজব

নারায়ণগঞ্জ প্রতিনিধি : দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশ। চলমান এ পরিস্থিতিতে কয়েকটি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে সপরিবারে দেশ ছেড়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমান। মধ্যরাতে…