আন্দোলনে নিহতের সংখ্যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন। ভারতীয় সংবাদ মাধ্যমে নর্থইস্ট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। গত ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর…

আওয়ামী লীগের অনেকে দলে অনুপ্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: রিতা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, বিএনপিতে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। খুনি শেখ হাসিনা পদত্যাগ করার পর আওয়ামী লীগের অনেক লোক বিএনপিতে প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তাই বিএনপির সকলকে সজাগ থাকতে হবে। আজ শুক্রবার…

এত তাড়াতাড়ি সরকারের পতন হবে, বিশ্বাস হচ্ছে না সালমান এফ রহমানের

এত তাড়াতাড়ি আওয়ামী লীগ সরকারের পতন হবে তা বিশ্বাস হচ্ছে না ওই সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের। বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে রিমান্ডে থাকা আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এ উপদেষ্টা এমন কথা জানিয়েছেন।…

ইউনূস-মোদির ফোনালাপ, যেসব কথা হলো

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ায় ভারতের সমর্থনের আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার দুই নেতার এক ফোনালাপে মোদি এই আশ্বাস দেন। ভারতীয় দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়,…

‘এখনো ঘুমিয়ে থাকুন, আমাদের লড়াই আমরাই লড়ব’ দেবকে ভক্তের ভর্ৎসনা

গত ৮ আগস্ট দিবাগত রাতে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়। ন্যক্কারজনক এ ঘটনায় ফুঁসে উঠেছে কলকাতাবাসী। প্রতিবাদ জানিয়ে গতকাল রাতে মিছিল নিয়ে রাজপথে নামেন নারীরাও। কলকাতার তারকা অভিনয়শিল্পীরাও প্রতিবাদ জানিয়েছেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তারা।…

পাকিস্তান সফরে থাকা শান্তরা যোগাযোগ বিচ্ছিন্ন, উদ্বিগ্ন পরিবার

পাবিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। এ অবস্থায় দেশটিতে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগমাধ্যম। তাতে বিপাকে পড়েছে পাকিস্তান সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানে থাকা…

রাশিয়ার একাধিক বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইউক্রেনের

ইউক্রেন বলেছে, তাদের সেনাবাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে আরও অগ্রসর হওয়ার পাশাপাশি চারটি সামরিক বিমানঘাঁটিতে দূর পাল্লার ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ। প্রতিবেদনে বলা হয়, বুধবার টেলিগ্রামে ইউক্রেনীয় জেনারেল স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে,…

পাকিস্তানজুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত

পাকিস্তানের বিভিন্ন শহরে বৃহস্পতিবার ইন্টারনেট সংযোগ নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন বাসিন্দারা। ডন অনলাইন এ তথ্য জানিয়েছে। একদিন আগেই পাকিস্তানের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা (আইএসপি) অভিযোগ করেছিল, ইন্টারনেট ট্রাফিক নিরীক্ষণের জন্য সরকারের বর্ধিত প্রচেষ্টার ফলে দেশব্যাপী ইন্টারনেটের গতি…

গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এই ১০ মাস ধরে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় গাজায় ৪০ জন…

মমতার পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা বিজেপির

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। সেই আবহেই শান্তিপূর্ণ মিছিল চলাকালে বুধবার রাতে হামলা হয়েছে হাসপাতালে। এর প্রতিবাদে এবার আন্দোলনে নামছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে একটানা আন্দোলন…