রাঙ্গাবালীতে ফসলের মাঠে জলাবদ্ধতায় কৃষকের ক্ষতি

চলতি আমন মৌসুমে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় লক্ষ্যমাত্রার তিনের এক ভাগও এখন পর্যন্ত আবাদ হয়নি। ফলে এ বছর একদিকে লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে ধস নামতে পারে উৎপাদনেও। স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। কৃষি বিভাগ বলছে, এবার উপজেলায় আমন আবাদের…

শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন সাবেক প্রধান বিচারপতি সিনহা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা তার দেশত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তাকে কীভাবে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সে সময় কী কী ঘটেছিল তার সঙ্গে সেসব বিষয়ও ফাঁস করেছেন সাবেক এই বিচারপতি। সম্প্রতি ভিডিও কলের মাধ্যমে বিদেশ থেকে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার…

কী করতে চান জনগণের সামনে দ্রুত উপস্থাপন করুন: প্রধান উপদেষ্টাকে ফখরুল

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। যার নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংস্কার শেষে নির্বাচন আয়োজন করা হবে। …

পবিত্র কোরআন চুম্বন করে বুকে জড়িয়ে ধরেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচনিয়ায় আকস্মিক সফর করেছেন। বুধবার তিনি সেখানে সফরে যান এবং গত ১৩ বছরের মধ্যে এই অঞ্চলে এটিই ছিল তার প্রথম কোনও সফর। তবে এই সফরটি সকলের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে মূলত পুতিনের সামনে পবিত্র কোরআনের একটি কপি উপস্থাপন করা…

টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে নগদ সংগ্রহ ৩৯ লাখ

কা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দ্বিতীয় দিনের মতো চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় বিকেল ৫টা পর্যন্ত ৩৯ লাখ ৩৫ হাজার ২৭২ টাকা নগদ সংগ্রহ হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের…

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ আটক

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বনানী থেকে তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ আওয়ামী লীগ নেতা আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল)…

বন্যা পরিস্থিতি: এনজিও কর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে

সম্প্রতি বন্যাদুর্গত এলাকায় কাজ করছে এমন বেসরকারি সংস্থার (এনজিও) কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য…

উজানে বৃষ্টি কমেছে, বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

ভারতের ত্রিপুরা রাজ্যে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হয়নি। ত্রিপুরা সীমান্তবর্তী কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলায়ও হয়নি ভারী বৃষ্টি। এ অবস্থায় উজানের নদ-নদীর পানি সমতলে কমছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার (২৪ আগস্ট) সকালে এক নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য…

শামীম ওসমানকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হীরাঝিল রোডে কেয়ারটেকার মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকালে নিহত মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত…

রূপগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় শেখ হাসিনা-গাজীসহ আসামি ১০৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিতে নবকিশালয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার নিহত রোমানের খালা রিনা…