আলজাজিরার অফিসে ইসরাইলি সেনাদের হানা, বন্ধের নির্দেশ

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাতে অবস্থিত আলজাজিরার অফিসে তল্লাশি চালিয়েছে ইসরাইল সেনাবাহিনী। একইসঙ্গে আগামী ৪৫ দিন অফিস বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ভারি অস্ত্র নিয়ে মুখোশধারী ইসরাইলি সেনারা আলজাজিরার অফিসে প্রবেশ করে এবং পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল ওমরির কাছে…

রফিকুল হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যাত্রাবাড়ীতে গুলি করে রফিকুল ইসলাম নামে একজনকে হত্যা মামলার আসামি তিনি। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ…

ধর্ষণকাণ্ডে গ্রেফতার তামান্নার নৃত্য পরিচালক

কিশোরী বয়সেই এক তরুণীকে একটি রিয়্যালিটি শোর আসরে ভালো নাচ দেখে নজর পড়েছিল তেলেগু ছবির নৃত্যপরিচালক জানি মাস্টারের। সেই সময় তাকে সহকারী হিসাবে কাজ করার প্রস্তাব দেন তিনি। সেই থেকে শুরু। সহকারী হিসেবে কাজের পাশাপাশি বছরের পর বছর চলেছে যৌন নির্যাতনও। তিনি তামান্নার নৃত্য পরিচালক বলে জানা গেছে।…

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানকে রিমান্ডে পেতে চায় পুলিশ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে আজ শুক্রবার আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার যুক্ত থাকার বিষয়ে জানতে- এ রিমান্ড চাওয়া হবে। মান্নানকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের (হিজল-করচ) বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার আ ফ…

আইন নিজের হাতে তুলে নেওয়া দেশের জন্য হুমকি: পরওয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন। অধ্যাপক মিয়া গোলাম…

মা-বাবা-ভাই-বোন কেউই নেই নিহত তোফাজ্জলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে প্রাণ হারানো তোফাজ্জল হোসেনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। চার বছর আগে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। কেউই না থাকায় তোফাজ্জলের সুচিকিৎসার ব্যবস্থাও হয়নি। মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার কারণে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন ভবঘুরে তোফাজ্জল।…

শুল্ক কমানোর পরেও কমছে না পেঁয়াজের দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। গত দুদিনের তুলনায় পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। এসব পেঁয়াজ নতুন শুল্ক ২০ শতাংশ দিয়েই আমদানি হচ্ছে। তবুও কমেনি পেঁয়াজের দাম। কেজি প্রতি ২ থেকে ৩ টাকা দাম বৃদ্ধি…

অনলাইনে বুবলীর ক্যাসিনো

ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। বেশ কিছুদিন ধরেই কাজের খবরে নেই। সম্প্রতি ‘নীল টিপ’ নামে একটি সিনেমার খবর প্রকাশ্যে এলেও সেটি নিয়ে রয়েছে ধোঁয়াশা। এদিকে গত বছরের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘ক্যাসিনো’ নামে একটি সিনেমা। এতে তার বিপরীতে নায়ক ছিলেন নিরব। এটি সেভাবে ব্যবসা…

ঋষভের সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন উর্বশী

এক সময় ঋষভ পন্থ এবং উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু দু’জনের কেউই তা স্বীকার করেননি। এর মাঝেই ঋষভের পথ দুর্ঘটনা ঘটে। প্রায় দেড় বছর শয্যাশায়ী ছিলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক। তার পর একটা সময় পন্থ এবং উর্বশী মাতেন বাগযুদ্ধে। নাম না করে একে অপরকে আক্রমণ করেন তারা। এ বার ঋষভের…

ডিভোর্সের সমালোচনার মাঝেই অভিষেকের নতুন সিদ্ধান্ত

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের ডিভোর্সের বিষয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনা তুঙ্গে। যদিও সবটাই জল্পনা বলে শোনা যাচ্ছে। এখন পর্যন্ত নিজেদের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে এ তারকা দম্পতির কেউ-ই প্রকাশ্যে মুখ খোলেননি। অথচ ডিভোর্স জল্পনার মাঝেই বাড়ি কিনলেন অভিষেক…