রংপুরের তিন উপজেলায় পানিবন্দি ১ হাজার মানুষ

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বেড়েছে তিস্তা নদীর পানি। পানির তীব্র স্রোতের কারণে ঝুঁকিতে পড়েছে স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো। পানিবন্দি হয়ে পড়েছে রংপুরের কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলার এক হাজার মানুষ বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর…

হজের খরচ কমাতে যেসব পরিকল্পনার কথা জানালেন ধর্ম উপদেষ্টা

খরচ কমাতে এবার হজের জন্য দুটি প্যাকেজের চিন্তা করছে ধর্ম মন্ত্রণালয়। পাশাপাশি এ সেক্টর দুর্নীতিমুক্ত করতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আমরা হজের জন্য দুটি প্যাকেজের চিন্তা…

নাসরুল্লাহর অবস্থান কীভাবে খুঁজে পেল ইসরাইল, জানা গেল সেই তথ্য

দখলদার ইসরাইলের বিমান হামলায় শুক্রবার রাতে নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন জানিয়েছে, ওই বিমান হামলার কয়েক ঘণ্টা আগে ইসরাইলকে নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দেয় এক ইরানি গুপ্তচর। এরপরই ইসরাইলি বাহিনী তাকে…

পূবাইলে ইয়াবাসহ আটক ১

গাজীপুর মহানগরীর পূবাইলে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। শনিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ড মেঘডুবি এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ির নাম মোঃ হাবিবুল্লাহ (৩৫)। তিনি পূবাইল থানার মেঘডুবি (পশ্চিম পাড়া) এলাকার মৃত হাছেন…

মেসির আর্জেন্টিনা দলে ফেরা নিয়ে যা বলছেন কোচ

কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়েছিলেন মেসি। সেই চোটের কারণে মাঝে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামতে পারেননি রেকর্ড ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। তবে আশার কথা হলো- এরই মধ্যে চোট জয় করে ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমেছেন মেসি। ফলে আর্জেন্টিনার হয়েও খেলার সম্ভাবনা বেড়েছে মেসির। মায়ামি কোচ…

সেই পাকিস্তানি সিনেমার মুক্তি আটকে দিলো ভারত

ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার ফলে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক স্থবির। পাকিস্তানের শিল্পীরা ভারতে কাজ করতে পারছেন না। পাকিস্তানি কোনো সিনেমাও ভারতে মুক্তি পায় না। যদিও সম্প্রতি পাকিস্তানের সাড়া জাগানো সিনেমা ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ভারতে মুক্তির খবর চাউর হয়েছিল।…

ঢাকা মাতালো পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’

১৪ বছর পর ঢাকা মাতালো পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। শনিবার রাতে ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের এ কনসার্ট অনুষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে। এদিন এখানে নিজেদের প্রথম অ্যালবাম ‘আদাত’র ২০ বছর উদযাপনও করে জাল। তাদের সঙ্গে পারফর্ম করে দেশের তিন জনপ্রিয় ব্যান্ড অর্থহীন,…

আপনারা ঝগড়া করবেন আর তারা গিটার বাজাবে: ফারুকী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে শুরু থেকেই সমর্থন দিয়ে এসেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আর এই আন্দোলনে সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন এই নির্মাতা। অবশেষে শিক্ষার্থীদের এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ…

প্রস্তুতি ম্যাচেই বেহাল দশা মেয়েদের

সেমিফাইনাল খেলার স্বপ্ন দিয়ে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। কিন্তু মূল মঞ্চে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে বড় পরাজয়কে সঙ্গী করলো বাংলাদেশ। এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের কাছে প্রস্তুতি ম্যাচে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে…

জাতীয় স্বার্থে প্রতিহিংসামূলক আচরণ ঠিক নয়, দূর্ভাগ্যবশত এটা হয়েছে: তামিম

সেই যাত্রাটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। আমি কখনো ভাবিনি যে, আমি বাংলাদেশের হয়ে খেলব না। তখন আমার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা এবং তারপর আমার ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়া, কিন্তু তখন অনেক কিছু ঘটে যা নিয়ে কখনো পরিকল্পনা করা হয়নি।’ -কথাগুলো বলছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।…