ইসরাইলের হামলায় লেবাননে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুতের শঙ্কা

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইসরাইলের অব্যাহত বিমান হামলার কারণে দেশজুড়ে দশ লাখের মতো মানুষ ইতোমধ্যেই ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়ে থাকতে পারে। এটাই সবচেয়ে বড় বাস্তুচ্যুত হওয়ার ঘটনা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ হত্যার দুই দিন পর…

শফিক রেহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, সাজা স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত। পাশাপাশি তার সাজা পরোয়ানা স্থগিত করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.…

সাগর-রুনি হত্যা: সরানো হলো র‌্যাবকে, তদন্তে টাস্কফোর্স গঠনের নির্দেশ

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দিয়েছেন আদালত। মামলার তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও…

শর্ত সাপেক্ষে সংস্কারে ঋণ সহায়তা করবে

শর্ত সাপেক্ষে আর্থিক খাত সংস্কারে ঋণ সহায়তা করবে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। রোববার দুটি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ঋণ সহায়তা মিললে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জ্বালানি ও ব্যাংক…

আমির হোসেন আমু আছেন সন্দেহে ভবন ঘেরাও

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু রাজধানীর একটি বাসায় অবস্থান করছেন সন্দেহে সেটি ঘিরে রেখেছিলেন শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা ওই ভবনে প্রবেশ করেছে। রোববার দিবাগত রাতে বসুন্ধরা সি ব্লকের দুই নম্বর রোডের বাসায় এ ঘটনা ঘটে।…

যেভাবে ভারত পালিয়ে যান ওবায়দুল কাদের

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী-এমপিসহ আওয়ামী দোসরদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া। দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন। তবে ২০ লাখের নিচে কেউ ঢুকতে পারেননি। কেউ আবার খুইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার। কাউকে দিতে হয়েছে জীবনও। তবু…

ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের কাফরুল থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে দেওয়া আদালতের দণ্ডাদেশ স্থগিত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে এ স্থগিতাদেশ…

ব্যাংকে রাখা গণত্রাণের টাকা দেওয়া হবে উত্তরাঞ্চলের বন্যার্তদের

উজান থেকে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্তদের জন্য টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে পাওয়া নগদ অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। সোমবার (৩০ সেপ্টেম্বর)…

লন্ডন থেকে ঢাকায় ফেরানো হচ্ছে হাইকমিশনার সাইদা মুনাকে

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফেরানো হচ্ছে। রোববার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক অফিস আদেশে হাইকমিশনার সাইদা মুনাকে অবিলম্বে ঢাকায় ফিরতে বলেছে। মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে, আপনাকে (সাইদা মুনা তাসনিম) সদর দপ্তর,…

সৌদি আরবের ভিশন-২০৩০ এর অংশীদার হতে চায় বাংলাদেশ

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সৌদি আরবে ৩০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। তারা দুই দেশেরই অর্থনীতিতে অবদান রাখছেন। আমরা সৌদি আরবের ভিশন-২০৩০ এর অংশীদার হতে আগ্রহী।রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় দেশটির দূতাবাসে ৯৪তম সৌদি জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সৌদি…