রাতভর আশ্বিনের ঝুম বৃষ্টি, সকালে রাজধানীতে ভোগান্তি
আশ্বিন মাসের মাঝামাঝি এই সময়ে গতকাল বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা থেকেই ঝুম বৃষ্টি নেমেছে রাজধানীতে। রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অনেকেই পড়েন ভোগান্তিতে। সেই বৃষ্টি অব্যাহত ছিল রাতভর। এতে ডুবে গেছে রাজধানীর অনেক এলাকার অলিগলি। এখনও কোথাও গুঁড়িগুঁড়ি, আবার কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। একদিকে রাস্তায়…