লাইটার ছোড়ার শাস্তি ৬০ লাখ টাকা ও তিন ম্যাচ নিষেধাজ্ঞা

সময়টা ভালো যাচ্ছে না অ্যাটলেটিকো মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার কাছে বড় হারের পর এবার আরেকটি দুঃসংবাদ পেল তারা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে তাদের গোলরক্ষক থিবো কর্তোয়ার দিকে লাইটার ছুঁড়ে মারায় জরিমানার সঙ্গে নিষেধাজ্ঞাও পেয়েছে অ্যাটলেটিকো লা লিগার ম্যাচে ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে…

সত্যজিতের পর আইএমডিবি’র তালিকায় সৃজিত

আইএমডিবি’র সবচেয়ে বেশি রেটিং পাওয়া ২৫০টি ভারতীয় সিনেমার তালিকায় জায়গা পেল কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সিনেমা। এ নির্মাতার ‘বাইশে শ্রাবণ’ সিনেমাটি তালিকার ১৭৪তম স্থানে জায়গা করে নিয়েছে। সিনেমাটির রেটিং ৮.১। আইএমডিবি’র ওয়েব সাইট ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি রেটিং পাওয়া ২৫০টি ভারতীয় সিনেমার মধ্যে…

গুলিবিদ্ধ গোবিন্দকে দেখতে হাসপাতালে গিয়ে মেজাজ হারালেন শিল্পা

ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলবার থেকে গুলিবিদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। মুম্বাইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন এই নায়ক। গোবিন্দকে দেখতে বলিউডের অনেক তারকাই হাসপাতালে ছুটে গিয়েছেন। গতকাল জুহুর এ হাসপাতালে যান অভিনেত্রী শিল্পা শেঠি। কিন্তু হাসপাতালে পা দিয়েই মেজাজ হারান…

কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে ঝুঁকিতে বিজিবি ক্যাম্প

কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে। এতে দেখা দিয়েছে ভাঙন। ভাঙন থেকে মাত্র ২৫-৩০ মিটার দূরে আছে একটি বিজিবি ক্যাম্প। এরই মধ্যে কিছু ঘরবাড়ি নদীর পেটে চলে গেছে। তবে এখনো নদীতে পানি থাকায় ভাঙন তীব্র হয়নি। পানি আরও কমলে পদ্মা পারের মানুষ ভাঙন বাড়ার আশঙ্কা করছেন। আতঙ্কে অনেকেই ঘরবাড়ি…

কিশোরগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ

দুর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষের দিকে। এসময় কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার গোপীনাথ জিউড় আখড়ায় পূজামণ্ডপের সবগুলো প্রতিমা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোররাতে এসব প্রতিমা ভাঙচুর করে বলে অভিযোগ। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর…

পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো খৈয়াছড়া ঝরনা

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের পর শুক্রবার (৪ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এর আগে, গত ২৮ সেপ্টেম্বর খৈয়াছরা ঝরনায় পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়। চট্টগ্রাম উত্তর বন-বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, গত ২৭…

৮৫ দিন পর নরসিংদীতে ট্রেনে কাটা পড়া পাঁচ জনের পরিচয় শনাক্ত

বেওয়ারিশ লাশ হিসেব নরসিংদী রেলওয়ে কবরস্থানে পাঁচ জনকে দাফন করা হয়, অবশেষে জানা গেল তাদের পরিচয়। নরসিংদীর রায়পুরায় গত ৮ জুলাই ভোরে রেললাইনের ১৫ গজের মধ্য থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৫ মরদেহ উদ্ধারের ৮৫ দিন পর নাম-পরিচয় শনাক্ত করার দাবি করেছে ভৈরব ও নরসিংদী রেলওয়ে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা…

শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

শেরপুরে রাতভর বৃষ্টি ও উজানের ঢলে মহারশি ও চেল্লাখালি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কয়েক স্থানে নদীর তীর উপচে পানি ঢুকতে শুরু করেছে। এতে ঝিনাইগাতী বাজার ও বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, জেলায় গতকাল রাতে সর্বোচ্চ…

নতুন করে ইসরাইলি হামলা হলে ‘কঠিন জবাব’ দেবে ইরান

সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকা, লেবাননে হামলা, হিজবুল্লাহ এবং ফিলিস্তিনি গ্রুপ হামাসের প্রধান কর্মকর্তাদের হত্যার প্রতিক্রিয়া স্বরূপ ইসরাইলে দুশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমন হামলার পর ইরানে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। মধ্যস্থতাকারীর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে…

লেবাননে ইসরাইলি হামলায় আরও ৩৭ জন নিহত

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। রাতভর শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে দেশটির রাজধানী বৈরুত। গত ২৪ ঘণ্টায় সারা দেশে বোমা হামলায় আরও ৩৭ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ অক্টোবর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর…