বৈষম্যবিরোধী ছাত্রদের দাবির মুখে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাময়িক বরখাস্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পর সাময়িক বরখাস্ত করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশকে।এছাড়া তার বিরুদ্ধে উত্থাপিত 'দুর্নীতি' এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাতে চট্টগ্রাম মহানগরীর কয়েক জায়গায় 'ইচ্ছেকৃতভাবে' সড়কবাতি বন্ধ রাখার অভিযোগ তদন্তে…

দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন

চট্টগ্রামের ১৬ নম্বর স্টেশন রোডের বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি করা হয়েছে রনজিত সরকারকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে এডভোকেট জাফরুল আলমকে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস)…

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট: রেকর্ড ভঙ্গ

রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতির প্রাণ প্রবাহ চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। সব ইয়ার্ডে ঠাঁই নেই, ঠাঁই নেই অবস্থা। স্বাভাবিক সময়ে যেখানে কন্টেইনার থাকে ৩৫-৪০ হাজার টিইইউএস। সেখানে বর্তমানে আছে ৪৪ হাজার টিইইউএস কন্টেইনার। এমন পরিস্থিতিতে গতকাল (বুধবার) বন্দর…

রাউজান প্রেস ক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন

চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভায় কমিটি গঠনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ লক্ষ্যে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রেস ক্লাবের জ্যেষ্ঠ প্রতিনিধিদের নিয়ে একটি আহবায়ক গঠন করা হয়। কমিটির…

যুবসমাজের অধিকার সুরক্ষায় এলইবি’র ৫ দফা দাবি

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত মানববন্ধনে যুবসমাজের অধিকার সুরক্ষায় লিগ্যাল এম্পাওয়ারম্যান্ট বাংলাদেশ (এলইবি) ৫ দফা দাবি উত্থাপন করেছে। ১২ই আগস্ট বিকেলে লালখান বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলইবি’র এই দাবিগুলো হলো: শিক্ষাপ্রতিষ্ঠানে মানবাধিকার ও সংবিধান পড়ানো বাধ্যতামূলক…

সিএমপি কমিশনারকে স্মারকলিপি

চট্টগ্রাম প্রেস ক্লাবে দফায় দফায় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি এ স্মারকলিপি দেয়। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও ক্লাবের সদস্যরা…

আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেকের বিরুদ্ধে মিথ্যাচার

চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেকের বিরুদ্ধে মিথ্যাচারের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ। প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, পাহাড়তলী চক্ষু হাসপাতালের কম্পাউন্ডস্থ ডা. রবিউল হোসেনের বাসায় সংঘটিত বিচ্ছিন্ন একটি ঘটনার…

হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন মহলে স্মারকলিপি

চট্টগ্রাম প্রেস ক্লাবে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনের বিভিন্ন মহলে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্মকর্তা…

ভাঙচুরের ঘটনায় চসিকের কাউন্সিলর কার্যালয়গুলোর বেহাল অবস্থা

সরকার পতনের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩২টি ওয়ার্ড কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ২০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সংরক্ষিত ১৪টি কাউন্সিলর কার্যালয়ের মধ্যে ৫টিতে ভাঙচুর করা হয়। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, সচিবালয়…

সাতকানিয়া উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর গত ৬ আগস্ট সারাদেশের ন্যায় অন্যান্য থানার মত সাতকানিয়া থানা হামলা করে ছিল দুর্বৃত্তরা ।১২ আগস্ট দুপুরে থানা এবং উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মুুহাম্মদ ফখরুজ্জামান। পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসারসহ…