সমবায় সমিতির নামে সৌদি প্রবাসীদের ১৫ কোটি টাকা আত্মসাত!

প্রবাসী পেশাজীবী সমবায় সমিতির মাধ্যমে প্রায় ৪৫০ জন সৌদি প্রবাসীদের কাছ থেকে ১৫ কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক সৌদি প্রবাসী ও বর্তমান দুবাই প্রবাসী অনলাইন এক্টিভিস্ট আবদুল হালিম নিহনের বিরুদ্ধে। দেশবাসীর কাছে প্রতারক নিহনের মুখোশ উন্মোচন ও পাওনা টাকা ফিরে পেতে সরকারের সহযোগিতা চেয়ে…

জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন ইরেশ যাকের: সংস্কৃতি উপদেষ্টা

অভিনেতা ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পাওয়া শর্টফিল্ম ‘আলী’ সংশ্লিষ্ট ও কলাকুশলী সবার সঙ্গে মতবিনিময় করেন…

চট্টগ্রামে বিদায়ী ম্যাচে ডেভিড বুনকে বিসিবির সম্মাননা

খেলা শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা মাঠে নেমে পাশাপাশি দাঁড়িয়ে গেলেন সবাই। তাদের সঙ্গী হলেন ম্যাচ অফিসিয়ালরাও। সেখানে দেখা গেল বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিনকেও। একটু পরই জানা গেল এই আয়োজন ডেভিড বুনের জন্য। খেলেয়াড়ি জীবনে তার পরিচিতি ছিল ‘তাসমানিয়ান টাইগার’ নামে।…

গোল উৎসব করে চ্যাম্পিয়ন লিভারপুল

প্রিমিয়ার লিগের মুকুট এবার ফিরল অ্যানফিল্ডে। টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই ২০তম ইংলিশ শীর্ষ লিগ শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। ক্লাব ইতিহাসের দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা জয়েও তারা দেখাল অভিজাত রাজকীয়তা। ম্যাচের ১২ মিনিটেই ডমিনিক সোলাঙ্কের গোলে এগিয়ে…

সিভাসুর দুই দিনব্যাপী ফিশ ফেস্টিভ্যাল শুরু কাল

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মৎস্যবিজ্ঞান অনুষদের পথ চলার এক যুগপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘সিভাসু ফিশ ফেস্টিভ্যাল-২০২৫’। আগামী ২৯ ও ৩০ এপ্রিল উক্ত ফিশ ফেস্টিভ্যালে থাকবে আন্তর্জাতিক…

শেখ হাসিনার বিচার শুরু মে মাসে : প্রধান উপদেষ্টা

জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আগামী মাসের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হবে। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ এপ্রিল) আল জাজিরার বৈশ্বিক নেতাদের…

প্রয়োজনীয় সংস্কার এবং ফ্যসিস্টের দৃশ্যমান বিচার ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়-শাহজাহান

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন,প্রয়োজনীয় সংস্কার এবং গণহত্যাকারী ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবেনা। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ জামায়তে ইসলামী চট্টগ্রাম মহানগরী আওতাধীন আকবরশাহ থানা…

তিন লাখের বেশি টিসিবি কার্ড বিতরণ করছে চসিক

চট্টগ্রাম: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয়ের কার্যক্রমের ৩ লাখ ৯৬৩ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করছে চসিক।  প্রথম ধাপে ৪১ ওয়ার্ডের ৫ হাজার ২৬৯টি কার্ড ওয়ার্ড সচিবদের মধ্যে বিতরণ করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন…

এস আলমের হাজার কোটি টাকার জমি ক্রোক

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ৫৬ হাজার ৩৫৭ শতক জমি ক্রোকের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। এসব জমির মূল্য ১০০১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের…

কক্সবাজারের সাবেক এমপি জাফর গ্রেপ্তার

কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে…