অস্ট্রেলিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) লিন্ডম্যান দ্বীপের কাছে অস্ট্রেলিয়ান এবং মার্কিন সামরিক বাহিনীর মধ্যে একটি রাতের প্রশিক্ষণ অনুশীলনের সময় এ ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এসব নিশ্চিত…

নিজেকে নতুন নেতা ঘোষণা জেনারেল তচিয়ানির

নাইজেরিয়ায় নাটকীয় অভ্যুত্থানের পর নিজেকে নতুন নেতা ঘোষণা করেছেন জেনারেল আবদুরাহমানে তচিয়ানি। ওমর তচিয়ানি নামেও পরিচিত এই জেনারেলের নেতৃত্বে বুধবার (২৯ জুলাই) দেশটির প্রেসিডেন্টকে অবরুদ্ধ করে ফেলে তার নিজের নিরাপত্তা কর্মীরাই। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম সুস্থ্য আছেন বলে জানা গেছে।…

রাজধানীর ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষ

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। শনিবার (২৯ জুলাই) পূর্ব নির্ধারিত সময়ে বেলা ১১টায় ধোলাইখাল মোড়ে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। সেখানে…

মা-ছেলের একসঙ্গে এসএসসি পাস

একসঙ্গে এসএসসি পরীক্ষা পাস করলেন মা-ছেলে। ফলাফলে মা লিপি আক্তার হাসি (৪০) পেয়েছেন জিপিএ-৪.৫৪ এবং ছেলে লিয়াকত হোসেন হৃদয় (১৬) পেয়েছে জিপিএ-৫। এমন সাফল্যে সবার প্রশংসায় ভাসছেন মা-ছেলে। তারা দুজনেই গুরুদাসপুরের নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিলেন। ২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী শিক্ষা বোর্ডের…

আজ পবিত্র আশুরা

পবিত্র আশুরা আজ। আশুরা শব্দের অর্থ দশম। সৃষ্টির শুরু থেকে নানা ঘটনার কারণে হিজরি মহররম মাসের দশম দিনটি তাৎপর্যপূর্ণ। সর্বশেষ ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শেষ নবি হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত হোসাইন (রা.)-এর শাহাদত বিশ্বব্যাপী মুসলমানদের কাছে শোক ও ত্যাগের মহিমাময় অনুষজ্ঞ। শান্তি ও…

রাজধানীর সব প্রবেশমুখে কঠোর অবস্থানে পুলিশ

বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে রাজধানীর সব প্রবেশমুখে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকাল থেকে রাজধানীর গাবতলী, আমিনবাজার, সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ড, বুড়িগঙ্গা সেতুর দক্ষিণপ্রান্ত, কেরানীগঞ্জ, উত্তরাসহ বিভিন্ন প্রবেশমুখে সাজোয়া যান, জলকামান ও প্রিজনভ্যান…

রাজধানীতে তাজিয়া মিছিল শুরু

আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু হয়েছে। মিছিলটি রাজধানীর বকশীবাজার, নিউ মার্কেট হয়ে ধানমন্ডি লেকের পার্শ্ববর্তী সীমান্ত স্কয়ারের সামনে শেষ হবে। শনিবার (২৯ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটের দিকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে পুরান ঢাকা লালবাগের হোসেনি দালান…

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র আশুরা উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার। শনিবার সকালে হিলি সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন…

আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি স্থগিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি না মেলায় ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছে আওয়ামী লীগ। তবে ঢাকা মহানগরীতে সতর্ক প্রহরা থাকবে সরকার সমর্থক নেতাকর্মীদের। শুক্রবার (২৮ জুলাই) গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই…

আজ যেসব এলাকায় আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচি

বেশ কিছু দিন ধরে দেশের রাজনীতির মাঠ গরম। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিকদল রাজধানীসহ সারাদেশে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় আজ শনিবার রাজধানী ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে  কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও আওয়ামী লীগ। সরকার পতনের এক দফা দাবি…