তারেক-জোবায়দার বিরুদ্ধে রায় কাল

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় ঘোষণার জন্য আগামীকাল বুধবার (২ আগস্ট) দিন ধার্য করা আছে। এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ মামলার যুক্তি উপস্থাপন শেষে…

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

দীর্ঘ সাত মাস ২৭ দিন বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চালু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। সকাল ৭টা থেকে ট্রেন চলাচল শুরু করে। মঙ্গলবার (১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান। নতুন করে ট্রেন চলাচল শুরু হতে যাওয়ায় উৎসাহের সঞ্চার হয়েছে ওই…

ভারতে ক্রেন ভেঙে ১৬ জনের প্রাণহানি

ভারতের মহারাষ্ট্রে ক্রেন ভেঙে পড়ে ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এছাড়াও ধ্বংসস্তূপে আরও পাঁচজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে রাজ্যের থানের শাহপুরে একটি নির্মাণকাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাণকাজের সময়…

শোকাবহ আগস্ট শুরু

আগস্ট মাস, শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির জাতীয় জীবনে নেমেছিল কালরাত। সেদিন জাতি হারিয়েছে জাতির জনক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সপরিবারে তাঁকে হত্যা করা হয়। নির্মম এই হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি নারী-শিশুও। এমনকি বঙ্গবন্ধুর আত্মীয়-স্বজনদেরও হত্যা করা হয় খুঁজে…

আজ থেকে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ

সরকারি নির্দেশনা মেনে অবশেষে আজ মঙ্গলবার (১ আগস্ট) থেকে বাজারে খোলা সয়াবিন তেল সরবরাহ বন্ধ করে দিচ্ছে আমদানিকারক ও পরিশোধনকারী প্রতিষ্ঠান। বাজারে প্যাকেট ও বোতলজাত অবস্থায় কেনাবেচা হবে এই ভোজ্যতেল। আর সরকারের এই সিদ্ধান্ত কার্যকরে মাঠে থাকবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে ব্যবসায়ীরা এখনও বলছেন,…

দেশে ফিরেছেন তামিম, এক সপ্তাহ থাকবেন বিশ্রামে

ইংল্যান্ড থেকে জোড়া ইনজেকশন নিয়ে দেশে ফিরেছেন তামিম ইকবাল। সোমবার (৩১ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। এক সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর আরও এক সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। দীর্ঘদিন ধরে তামিম কোমরের সমস্যায় ভুগছিলেন, সেটারই চিকিৎসা…

পেট্রোবাংলার কাছে পাওনা সরকারের ২২ হাজার কোটি টাকা

ভ্যাট ও সম্পূরক শুল্কবাবদ সরকারের বকেয়া রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) কাছে সাড়ে ২২ হাজার কোটি টাকা । সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত পেট্রোবাংলার কাছে বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার ৫৮৪ কোটি ৫৪ লাখ টাকা।  বছরের…

আইনে স্নাতক সম্পন্ন করেছেন তমা মির্জা

বর্তমান সময়ে ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। চলতি বছর তার দু-হাত ভরে ধরা দিয়েছে সাফল্য। এবার ‘সুড়ঙ্গ’ সফলতার মাঝেই জানালেন নতুন সুখবর। তমার সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ…

উত্তপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা মণিপুর ইস্যু নিয়ে

সোমবার (৩১ জুলাই) মণিপুরের সহিংসতা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের বিধানসভা।  বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এদিন মণিপুরের সহিংসতা নিয়ে নরেন্দ্র মোদীর নিরব থাকার বিষয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, বিদেশ যেতে পারেন প্রধানমন্ত্রী। …

নাশকতা হওয়ার আশঙ্কায় জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি

জামায়াতে ইসলামীকে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে গত ২৫ জুলাই জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকায় সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল। জানতে চাইলে ডেপুটি কমিশন (মিডিয়া) ডিএমপি ফারুক হোসেন…