তারেক-জোবায়দার মামলার রায় আজ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় ঘোষণার জন্য আজ বুধবার দিন ধার্য রয়েছে। এদিকে রায় ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় অতিরিক্ত…

রংপুর যাচ্ছেন আজ প্রধানমন্ত্রী

প্রায় এক যুগ পর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন ঘিরে রংপুর মহানগরী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তাকে বরণ করে নিতে প্রস্তুত রংপুর। বুধবার বেলা ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এ জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে…

সাংবাদিক আজাদ তালুকদার আর নেই

চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (২ আগস্ট) ভোররাত ৩টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি লিভার ক্যানসারসহ বিভিন্ন শারীরিক জটিলতায়…

শোকাবহ আগস্টের দ্বিতীয় দিন আজ

শোকাবহ আগস্ট মাসের প্রথম দিন ছিল গতকাল সোমবার (১ জুলাই)। এ উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোর মিছিল, রক্তদান, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে অতিবাহিত হয়েছে শোকাবহ আগস্টের প্রথম দিন। আজ…

সংসদ নির্বাচন করবেন গায়ক নকুল কুমার বিশ্বাস

এবার দেশের মানুষের সেবার জন্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান জীবনমুখী গানের গায়ক নকুল কুমার বিশ্বাস। । নিজেকে সংসদ সদস্য হিসেবে জনগণের রায় পেতে প্রস্তুতি নিচ্ছেন এ শিল্পী। সামাজিকমাধ্যমে দীর্ঘ কবিতার মাধ্যমে এ কথা জানিয়েছেন নকুল কুমার বিশ্বাস। যেখানে তুলে ধরেছেন নিজের বংশ পরিচয়। পাশাপাশি…

ভোলায় ৭ ট্রলারডুবি ৬৭ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

ভোলার মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে সাতটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৬৭ জেলে জীবিত উদ্ধার হলেও এখনো ৬ জেলে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (০১ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোলার মেঘনা নদী ও বঙ্গোপসাগর মোহনায় এই ট্রলারডুবির ঘটনা ঘটে। সাত ট্রলারের মধ্যে বঙ্গোপসাগরে তিনটি, সাগরের…

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৮৪

গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬১ জনে। মঙ্গলবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয় যে,…

আগস্টে নিম্নচাপ তৈরির শঙ্কা

আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে একটি বা দুটি বর্ষাকালীন লঘুচাপও সৃষ্টি হতে পারে এ মাসে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবার (১ আগস্ট) ‘আগস্ট মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে’ এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশে…

আল্লাহ ছাড়া ঠেকানোর কেউ নেই, নির্বাচন হবেই : পরিকল্পনামন্ত্রী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ‘হবেই’ জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, ‘আল্লাহ ছাড়া এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই।’ তিনি বলেন, বিএনপি চায় নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে দাঙ্গা হাঙ্গামা লাগাতে। দাঙ্গা-হাঙ্গামা লাগিয়ে, দেশকে অস্থিতিশীল করে, কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে…

সেই ৩৪ শিক্ষার্থী রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত নয়: দাবি অভিভাবকদের

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর থেকে আটক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত নন বলে দাবি করেছেন অভিভাবকরা। মঙ্গলবার (১ আগস্ট) বুয়েট শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি করেন আটককৃত শিক্ষার্থীদের অভিভাবকরা।…