বিবেকের চাপ অনুভব করছি, বিদেশি চাপ নয় : কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ বিদেশিদের কোনো চাপ অনুভব করছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে, আওয়ামী লীগ নিজেদের বিবেকের চাপ অনুভব করছে বলেও জানান ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের…

অস্ত্র ও মাদক মামলায় হাজিরা দিলেন সম্রাট

রাজধানীর রমনা থানার অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের পৃথক দুই মামলায় হাজিরা দিলেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। বৃহস্পতিবার (৩ আগস্ট) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফায়সাল আতিক বিন কাদেরের আদালতে অস্ত্র ও ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারে আদালতে…

আদালতে হাজিরা দিলেন মির্জা ফখরুল

রাজধানীর শাহবাগ থানার নাশকতার দুই মামলায় মহানগর হাকিম আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ৪ নেতা। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে হাজিরা দেন। মির্জা ফখরুল ছাড়া অন্যরা হলেন- রুহুল কবির রিজভী,…

তামিম-বিসিবি বৈঠক আজ

চিকিৎসা নিয়ে দেশে ফিরে বিসিবির সঙ্গে বৈঠকে বসার কথা বলেছিলেন তামিম ইকবাল। আলোচিত সেই বৈঠক হবে আজ (বৃহস্পতিবার)। বৈঠকটি নিয়ে দুই পক্ষ কঠোর গোপনীয়তা রক্ষা করছে। কোথায় তারা আলোচনায় বসবেন বলতে চাইছেন না কেউ। তবে বৈঠকের পর গণমাধ‌্যমকে নিজেদের অবস্থান জানাবেন। বৈঠকে আসন্ন এশিয়া কাপে টাইগারদের নেতৃত্ব…

ব্যঙ্গকারীরাই বেশি সুবিধা নিচ্ছে : প্রধানমন্ত্রী

ডিজিটাল বাংলাদেশ নিয়ে যারা ব্যঙ্গ করেছিল, এখন তারাই নানা অপপ্রচারে এটার সবচেয়ে বেশি ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’র প্রথম সভায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।…

ড. ইউনূসের মামলা বাতিলে রুল শুনতে নতুন বেঞ্চ গঠন

ড. মুহাম্মদ ইউনূসের শ্রম আদালতে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে জারি করা রুল নিষ্পত্তি করতে নতুন বেঞ্চ গঠন করে দিয়েছেন আপিল বিভাগ। বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চে দুই সপ্তাহের মধ্যে রুল শুনানি করতে বলেছেন আদালত। বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধান বিচারপতি হাসান…

আওয়ামী লীগের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টার পরে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্ব একটি প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠকে বসেন হাস। তার আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য…

উগান্ডায় নৌকাডুবিতে নিহত ২০

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় ভিক্টোরিয়া লেকে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে এবং ৫ জন নিখোঁজ রয়েছে। এ ছাড়া দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়। স্থানীয় সময় বুধবার (২ আগস্ট) ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া এই নৌকাটিতে তাজা…

জামায়াতের নিবন্ধন ইস্যুতে আপিল শুনানি ১০ আগস্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ইস্যুতে আপিল শুনানি হবে আগামী ১০ আগস্ট। বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। উচ্চ আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর…

ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে নিহত ৪৩

ব্রাজিলের তিনটি রাজ্যে মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সর্বশেষ অভিযানের বিষয়ে রিও ডি জ্যানেইরো পুলিশ জানিয়েছে, কমপ্লেক্সো ডা পেনহা এলাকায় গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এর আগে সাও পাওলো…