পানির নিচে বান্দরবান

বান্দরবানে টানা বৃষ্টি হচ্ছে। বেড়েছে সাঙ্গু ও মাতামুহুরীর পানি। এতে করে প্লাবিত হয়েছে বান্দরবান শহরসহ আশপাশের জনপদ। বিভিন্ন হোটেল–রিসোর্টে আটকা পড়েছেন অনেক পর্যটক। বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাঙামাটি ও চট্টগ্রামের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ। জানা গেছে, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বান্দরবান সদর,…

বাংলাদেশ সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সরকারি সিদ্ধান্তের খবরকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৭ আগস্ট) ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান। তিনি বলেন, ওই আইনের সংস্কার ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে সরকারের দীর্ঘদিনের প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানাই।…

বঙ্গমাতা পদক পেলেন ৪ নারী ও জাতীয় নারী ফুটবল দল

বেগম ফজিলাতুন নেছা মুজিবের অবদানকে চিরস্মরণীয় করার লক্ষ্যে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩’ প্রদান করা হয়েছে। এ বছর এ পদক পেলেন চার বিশিষ্ট নারী ও জাতীয় নারী ফুটবল দল। আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী…

চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ

টানা ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বান্দরবানের লামা, কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় বন্যা দেখা দিয়েছে। এতে চন্দনাইশ সড়কে জলাবদ্ধাতায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে চন্দনাইশ এলাকার সড়কে পানিতে টইটুম্বুর দেখা যায়। এতে…

চট্টগ্রাম ও বান্দরবানে সেনা মোতায়েন

অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা এবং ভূমিধস পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা দুটিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, চট্টগ্রাম এবং…

পাকিস্তানে একাধিক বোমা হামলায় নিহত ৯

পাকিস্তানের পশ্চিম বেলুচিস্তান প্রদেশে একটি গাড়ি লক্ষ্য শক্তিশালী ল্যান্ডমাইন ব্যবহার করে চালানো বোমা হামলায় ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আরেকটি হামলায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে দুইজন নিহত হয়েছেন। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। মঙ্গলবার পঞ্জগুরের ডেপুটি কমিশনার আমজাদ সোমরোর…

আজ চট্টগ্রাম নগরীর সব স্কুল-কলেজ বন্ধ

অতি বৃষ্টি ও জলবদ্ধতার কারণে আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সরকারি–বেসরকারি সব স্কুল–কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব…

পাবনায় বালু চাপায় দুই শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে বালুর স্তুপে চাপা পড়ে দুই শিশু মারা গেছে। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাড়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হল- ঝাউদিয়া গ্রামের ব্লক পাড়ার মো. আশরাফুল ইসলামের নয় বছর বয়সি ছেলে মো. হিমেল রানা এবং একই এলাকার আসান আলীর দশ বছর বয়সি ছেলে মো. জিহাদ হোসেন।…

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ৩৬

ইউক্রেনে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই বেসামরিক নাগরিক। এছাড়া রাশিয়ার সামরিক বাহিনীর এই হামলায় আহত হয়েছেন আরও ৩১ জন। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি শহরে রুশ হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। মঙ্গলবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে…

বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী আজ

আজ ৮ আগস্ট, মঙ্গলবার।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী।  ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন ও…