ফাঁকা হচ্ছে ঢাকা

কর্মব্যস্ত রাজধানী ঢাকা এখন প্রায় ফাঁকা।  মতিঝিল,পল্টন সচিবায়,হাইকোট এলাকা বলতে গেলে ফাঁকা।  মাঝে মাঝে টাউন সার্ভিসে ঘরমুখো মানুষের ভীড় দেখা যাচ্ছে। সবাই ছুটছে নাড়ীর টানে গ্রামের বাড়িতে।  যেখানে রয়েছে অনেকের বৃদ্ধ মা বাবা কিংবা ভাই বোন কিংবা কারো কারো পুরো পরিবার।  পরম প্রিয় সেসব আত্মীয় স্বজনদের…

নির্বাচনে ইইউ ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২০ এপ্রিল) গণভবনে যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান।  এসময় প্রধানমন্ত্রী শেখ…

আবেদন খারিজ, সংসদ সদস্যপদ ফিরে পাচ্ছেন না রাহুল গান্ধী

মোদী পদবি নিয়ে মন্তব্যের কারণে মানহানি মামলায় সাজার রায় স্থগিত রাখার জন্য রাহুল গান্ধী যে আবেদন করেছিলেন তা খারিজ করে দিয়েছে গুজরাটের একটি আদালত।  এই সিদ্ধান্তের ফলে রাহুলের লোকসভার সদস্যপদ ফিরে পাওয়ার পথ আপাতত আটকে গেল।  অর্থাৎ তিনি তার সংসদ সদস্যপদ ফিরে পাচ্ছেন না। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে…

ভারতে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।  দীর্ঘ ১২ বছর পর ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি আগামী মাসে ভারতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন।…

নতুন করে ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১৪৩ জনে।  এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।  বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪…

চট্টগ্রামে ঈদের প্রথম জামাত সকাল ৮টায়

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে।  প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। শুক্রবার (২১ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শনিবার (২২ এপ্রিল) উদযাপন করা হবে পবিত্র ঈদুল ফিতর।  এরই মধ্যে ঈদের…

মাদাগাস্কারে বাংলাদেশি তিন নাবিকের জেল: দেশে ফেরার আর্তনাদ

দক্ষিণ-পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলীয় দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারের কারাগারে মানবেতর জীবনযাপন করছে বাংলাদেশি তিন নাবিক।  চায়না পতাকাবাহী একটি জাহাজে চাকরি নিয়ে সেদেশের সমুদ্রবন্দরে অনুপ্রবেশসহ দুই মামলায় ২৫ বছরের সাজা খাটছে তিন বাংলাদেশিসহ জাহাজের ১৬জন নাবিক।  কারাবন্দী এসব নাবিক স্বদেশে ফেরার জন্য…

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন স্থগিতে মিশ্র প্রতিক্রিয়া

হঠাৎ করে মন্ত্রনালয় কতৃক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, তড়িঘড়ি করে প্রস্তুতি ও আকস্মিক নির্বাচন স্থগিত আদেশ সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রহসন বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধারা।  নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রায় ছয় বছর পর ১৩মে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের…

দিনাজপুরে বাস-সিএনজি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে  একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই পরিবারের আরো তিন সদস্য। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে চিরিরবন্দর উপজেলায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উচিৎপুর এলাকায় এ  দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উত্তম (৩৫) ও তার স্ত্রী পল্লবী (৩২), ছেলে…

নিয়ম না মানলে মোটরবাইক চলাচল আবার বন্ধ হয়ে যাবে: সেতুমন্ত্রী

নিয়ম না মানলে পদ্মাসেতুতে মোটরবাইক চলাচল আবার বন্ধ হয়ে যাবে জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আশাকরি যারা সেতুতে মোটরসাইকেলে আসা যাওয়া করবেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কারণ পদ্মা সেতু জাতির সম্পদ।  এই সম্পদ সুশৃঙ্খলভাবে ব্যবহার করা প্রত্যেক নাগরিকের কর্তব্য।  যদি পদ্মা সেতুতে চলাচলে…