প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।  শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে ৩টা ৩৫ মিনিটে (স্থানীয় সময়) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে…

সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েও মাঠে থাকার কৌশল

বিএনপি একটি নির্বাচন মুখী দল।  গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি বিশ্বাসও করে ক্ষমতায় যাওয়ার একমাত্র বৈধ পন্থা নির্বাচন।  নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতার পালাবদল ঘটবে।  নির্বাচনী ইতিহাসে দেখা যাবে বিএনপি নির্বাচন বর্জনের কথা বললেও দেখা গেছে দলের নেতারা নির্বাচন বর্জন করা থেকে বিরত থাকতে পারেনি। তারা দলীয়…

হাইকোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে অপারেটর নিয়োগ

হাইকোর্টের রিটকে আমলে না নিয়েই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) বহির্নোঙরে পণ্য খালাসের জন্য নতুন করে ২৩টি প্রতিষ্ঠানকে ‘শিপ হ্যান্ডলিং অপারেটর’ হিসেবে লাইসেন্স দিয়েছে।  তবে রায়ের কপি গ্রহণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।  বন্দর কর্তৃপক্ষ বলছে, কোনো রায়ের কপি পায়নি, অন্যদিকে শিপ হ্যান্ডলিং…

৩০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া জেলায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধার ও রেল লাইন মেরামত শেষে ৩০ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইনটিকে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) রাতে পৌনে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী আহসান…

পারিবারিক কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন লিটন

প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েছিলেন লিটন দাস।  কিন্তু মাত্র এক ম্যাচ খেলেই তার এবারের আইপিএল শেষ হয়েছে।  আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গিয়েছিলেন তিনি। পারিবারিক কারণে আজ দেশে ফিরেছেন বাংলাদেশের এই ডানহাতি ওপেনার।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লিটনের দল কলকাতা নাইট…

ঢাবির ভর্তির পরীক্ষা শুরু কাল

আগামীকাল শনিবার (২৯ এপ্রিল) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এবছরের ভর্তিযুদ্ধ।  শনিবার (২৯ এপ্রিল) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রথম…

মুরগির দাম বেড়ে গেছে আরেক দফা

ঈদের ছুটি শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পরেও রাজধানীর বাজারগুলোতে ফেরেনি স্বাভাবিক চিত্র।  এখনও ক্রেতা তুলনামূলক কম।  বেশ কিছু পণ্যের সরবরাহও স্বাভাবিক হয়নি। শুক্রবার (২৮ এপ্রিল) রাজধানীর মালিবাগ ও মধুবাগ কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ঈদের পরে প্রথম সাপ্তাহিক ছুটির দিন সকালে বাজার করতে এসেছেন অনেক…

তাইওয়ান-হংকং নিয়ে ব্রিটেনের নাক গলানো উচিৎ নয় : চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সম্প্রতি কূটনৈতিক নীতি-বিষয়ক এক ভাষণে চীন সম্পর্কে যেসব কথা বলেছেন, তা পুরোনো এবং অযৌক্তিক।  দেশটির উচিত তাইওয়ান, হংকং ও সিনচিয়াং বিষয়ে হস্তক্ষেপ এবং চীনের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ বন্ধ করা।  এক সংবাদ…

১২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নে সহায়তা দিতে তিন প্রকল্পে বাংলাদেশের জন্য ১২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ। প্রকল্প তিনটি হলো- কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক, সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি পরিপ্রেক্ষিত পরিকল্পনা। শুক্রবার (২৮ এপ্রিল) বিশ্ব…

আলাস্কায় দুটি হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ মার্কিন সেনা নিহত

প্রশিক্ষণ শেষে ফেরার সময় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।  এ ঘটনায় তিন সেনা নিহত ও একজন আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এপির প্রতিবেদনে জানা গেছে, আলাস্কার হেলির কাছে দুর্ঘটনাটি ঘটে।  ঘটনাস্থলে দুই সেনা নিহত হলেও আরেকজনকে উদ্ধার করে ফেয়ারব্যাঙ্কসের হাসপাতালে…