বিশ্বে করোনায় একদিনে ৩৩৬ জনের প্রাণহানি, শীর্ষে ফ্রান্স

বিশ্বজুড়ে বেড়েছে করোনায় দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৯৫৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৭০ হাজার ৩৬৮ জন। ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। এছাড়া বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে।…

বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা হুমকির জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দায়ী

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত ‘মেইনটেনেন্স অব ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি’ বৈঠকের সভাপতির বক্তব্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে হুমকির সম্মুখীন এই এ হুমকির জন্য প্রধানত দায়ী যুক্তরাষ্ট্র ও…

সাংবাদিকদের ‘অপমান’ করে ক্ষমা চাইলেন সালাউদ্দিন

বেশ কিছুদিন থেকেই নেতিবাচক সংবাদের শিরোনাম হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চাপের মুখে আছেন সভাপতি কাজী সালাউদ্দীনও। সংবাদকর্মীদের প্রতি তার ক্ষোভ যেন দিন দিন বেড়েই চলছে। মঙ্গলবার (২ মে) নির্বাহী কমিটির সভার পর সংবাদ সম্মেলনের আগে সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী এবং সহ সভাপতি কাজী নাবিল ও…

ব্যাংকঋণ না দেওয়ার সংস্কৃতি জিয়াই চালু করেন: তথ্যমন্ত্রী

ব্যাংক থেকে ঋণ নিয়ে তা না দেওয়ার সংস্কৃতি চালু করেছিলেন জিয়াউর রহমান। তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এ কথা জানিয়েছেন। মঙ্গলবার (২ মে) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ সংবাদপত্র শ্রমিক ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ফেডারেশন নেতা ও…

সৌদি আরবে স্বপরিবারে মেসি

অবশেষে মরুর দেশ সৌদিতে পা পড়ল কাতার বিশ্বকাপ জয়ী মেসি’র। আগামী জুনে পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে চললেও চুক্তি নবায়ন এখনো পর্যন্ত অনিশ্চিতই বলা চলে। প্যারিসে থাকা নিয়ে ঘোর অনিশ্চয়তার মধ্যেই আর্জেন্টাইন মহাতারকার সম্ভাব্য গন্তব্য হিসেবে অন্য অনেক নামের সঙ্গে ওঠে আসছে সৌদি আরবের…

প্রথমবারের মতো এশিয়া কাপে নেপাল

এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে তিন তিন বার এশিয়া কাপে খেলা সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে হিমালয় কন্যা নেপাল। এই জয়ে এশিয়া কাপে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছে দেশটি। আসন্ন এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে খেলবে দলটি। যা এশিয়া কাপে প্রথম দেশটির জন্য । নেপালের কির্তিপুরে…

বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে সালমাদের। মঙ্গলবার (২ মে)  কলম্বোর পি সারা ওভালে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। ফলে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও কোনো ফলাফল আসেনি। পরশু সোমবার রাত থেকেই শুরু হয়েছিল এ বৃষ্টি। যা চলছিল গতকাল…

পাগলা ঘোড়ার মতো বাড়ছে নিত্যপণ্যের দাম

নিত্যপণ্যের দাম পাগলা ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে ছুটছে। ঈদের পর এক সপ্তাহের মধ্যেই নতুন করে উত্তাপ ছড়ালো বাজারে। পেঁয়াজ, রসুন, আদা, তেল, চিনি, আলু, ডিম, সব ধরণের সবজি, মাছ এবং ব্রয়লার মুরগির দাম বেড়েছে। সিন্ডিকেটের কারসাজিতে বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এসব যেন দেখার কেউ নেই। রমজান শুরুর ঠিক আগে দাম…

ট্রলারে ১০ মরদেহ: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

জলদস্যু সন্দেহে ১০ জনকে বরফ ভাঙার মুগুর, বাঁশ ও লাঠি দিয়ে প্রথমে পেটানো হয়। ঘটনা ধামাচাপা দিতে ১০ জনকেই কোল্ড স্টোরেজে আটকে রেখে সাগরে বোট ডুবিয়ে দেয়া হয়। আর এ মিশনে অংশ নিয়েছিল ৪টি ট্রলারের অন্তত ৫০ মাঝি-মাল্লা।  অবশ্য তার আগে সাগরে ট্রলার লক্ষ্য করে ৩ ঘণ্টা গুলিবর্ষণও হয়েছিল। মামলায় গ্রেফতার ৩…

কিশোরীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নেত্রকোনার বারহাট্টায় প্রকাশ্যে মুক্তি বর্মণ নামে এক কিশোরীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে যুবক।  মঙ্গলবার (২ মে) বিকেলে উপজেলার ছালিপুরা এলাকায় এ ঘটনা ঘটে। মুক্তি বর্মণ (১৬) ছালিপুরা গ্রামের নিখিল বর্মণের মেয়ে।  অভিযুক্ত কাউছার (১৯) একই গ্রামের সামছু…