আজ রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ

উড়াল সড়কের নির্মাণকাজের জন্য আজ শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দরের সামনের সড়ক বাদ দিয়ে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ মে রাত ১১টা থেকে ৬ মে সকাল…

ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি

ঢাকায় মার্কিন দূতাবাস দক্ষ লোকবল খুঁজছে। সম্প্রতি এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। পদের নাম: টেলিকমিউনিকেশনস টেকনিশিয়ান (টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েট) পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: টেলিফোন/ডেটা কমিউনিকেশনস/ইলেকট্রিক্যাল…

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে ৪.৩ মাত্রার ভূমিকম্পে রাজধানী কেঁপে ওঠে। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে রাজধানীতে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি…

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রিটেনে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের…

ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ আকাশ পথের ভাড়া

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে এমন দেশি-বিদেশি সব এয়ারলাইনকে ভাড়া ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ করতে হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে, যা ১ জুলাই থেকে কার্যকর হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসিন্দা ফারহানার সই করা…

বাংলাদেশকে তিন বিলিয়ন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

সহজ শর্তে বাংলাদেশকে তিন বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশি মুদ্রায় যা (প্রতি ডলার ১০৬ টাকা ধরে) ৩১ হাজার ৮০০ কোটি টাকা। মেট্রোরেল নির্মাণসহ অন্য প্রকল্পেও এই ঋণ ব্যবহার করা যাবে।  বৃহস্পতিবার (৪ মে) দক্ষিণ কোরিয়ার ইনচনে ২০২৩-২০২৭ মেয়াদে তিন বিলিয়ন মার্কিন ডলারের নমনীয় ঋণ সহায়তার…

পুতিনকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার জেলেনস্কির

ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়ে ভ্লাদিমির পুতিনকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেন, আমরা মস্কো বা পুতিনের ওপর কোনো হামলা চালাইনি। আমরা আমাদের ভূখন্ডের লড়াই করছি। আমরা আমাদের গ্রাম ও শহরকে রক্ষা করতে লড়াই করছি। এর আগে রাশিয়ার প্রেসিডেন্টের…

ঢাবির ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত চবি, চলবে বিশেষ ট্রেন

শনিবার (৬ মে) থেকে বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। গত বছরের ন্যায় এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হবে ভর্তি পরীক্ষা। এর জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে চবি প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরিবহনে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে। চবি প্রক্টর…

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের প্রশংসা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্পষ্ট অঙ্গীকারের পাশাপাশি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের যুক্ত করার জন্য প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব সংলাপে এ প্রশংসা করে মার্কিন পক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,…

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে সদরে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।  নিহতরা হলেন- সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের হড়মা গ্রামের মোজাম্মেল হকের ছেলে ইসারুল (৪২), শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর ট্যাংড়াপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর (৩৫) ও চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে রফিকুল…