বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

আগামীতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারও সুন্দর ও সুষ্ঠু ভোট চায়। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতাও চান। শনিবার (৬ মে) বিকেলে লন্ডনের ক্ল্যারিজ হোটেলে সফররত প্রধানমন্ত্রী শেখ…

টাঙ্গাইলে নিজঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নিজ বসতঘর থেকে মা ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মে) সন্ধ্যায় জেলার দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার শাহেদের স্ত্রী মনিরা বেগম (৩৫) এবং তার দুই ছেলে মুশফিক (৮) ও মাশরাফি (২)।  এ ঘটনার পর থেকে মনিরা বেগমের স্বামী…

বাংলাদেশের প্রশংসা পুরো বিশ্ব করছে, শুধু পারে না বিএনপি : তথ্যমন্ত্রী

জননেত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টায় বদলে গেছে সমগ্র বাংলাদেশ, সেই কারণে সমগ্র পৃথিবী আজকে শেখ হাসিনা ও বাংলাদেশের প্রশংসা করছে। শুধু প্রশংসা করতে পারে না বিএনপি। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে সমগ্র বিশ্বের প্রশংসা শুনে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা আবোল-তাবোল বকছে। শনিবার (৬ মে)…

মণিপুরে বিক্ষোভ মিছিল থেকে সহিংসতায় ৫৪ জনের মৃত্যু

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে চারদিন ধরে চলা সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ রাজ্যে শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য সেনা মোতায়েন করলেও নতুন সহিংসতার খবর পাওয়া গেছে। বুধবার একটি উপজাতি গোষ্ঠীর বিক্ষোভ মিছিল থেকে সহিংসতা ছড়িয়ে পড়লে হাজার হাজার সেনাকে মণিপুর রাজ্যে পাঠানো…

অভিনয় ও প্রযোজনায় ঢাকার ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন

সম্প্রতি ঢাকার প্রথম ‘চিফ হিট অফিসার’ পদে নিয়োগ পেয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা। বাংলাদেশে অপরিচিত এই পদটিতে নিয়োগ পাওয়ার পরই আলোচনায় আসেন। যদিও এর বাইরেও তার পরিচয় আছে। জানা গেল, শোবিজের সঙ্গেও যুক্ত আছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একজন চলচ্চিত্র প্রযোজকও। আন্তর্জাতিকভাবে সমাদৃত…

চবিতে ঢাবির ভর্তি পরীক্ষা, প্রথম দিনে ৯৪ শতাংশের উপস্থিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চট্টগ্রাম বিভাগের কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম দিনের পরীক্ষায় উপস্থিতির হার ৯৪ দশমিক ৪৪ শতাংশ। শনিবার (৬ মে) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চবি’র কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অনুষদ…

২০২৮ সালে কালুরঘাটে নতুন সেতু: রেলসচিব

জুন মাসে কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরু হবে। পুরো সেতুর সংস্কার শেষ করতে সময় লাগবে ছয় মাস। তবে সেতুর মূল রেল লাইনের সংস্কার কাজ তিন মাসের মধ্যে শেষ করা হবে। এছাড়া, ২০২৮ সালে হবে কালুরঘাটে নতুন সেতু। শনিবার (৬ মে) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান…

বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক স্বীকৃতি—‘আইএডব্লিউপি’ অ্যাওয়ার্ড পাচ্ছে মাহমুদা বেগম

পেশাগত অবদানের জন্য একজন পুরুষসহ সাত নারী পুলিশ কর্মকর্তাকে সম্মাননা অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ উইমেন পুলিশ (IAWP)। কমিউনিটি সার্ভিস ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি জেলা পুলিশ) মাহমুদা বেগম। চলতি বছর ১৭ থেকে ২১…

আসছে ঘূর্ণিঝড় মোখা, বাড়ছে শঙ্কা

ঘূর্ণিঝড় মোখা নিয়ে ক্রমশ বাড়ছে শঙ্কা। জারি করা হয়েছে সতর্কতা। আগামী কয়েক দিনে মধ্যেই আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় মোখা। পাশাপাশি এর নামকরণ নিয়েও চলছে নানা ধরনের রঙ্গরসিকতা। যদিও নামটির উৎপত্তি সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর…

সেপ্টম্বরে চালু হচ্ছে বিমানের জাপান-বাংলাদেশ সরাসরি ফ্লাইট

আগামী সেপ্টেম্বর থেকে জাপানের নারিতা বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট চালু হতে পারে। সবকিছু ঠিক থাকলে বহুল প্রতীক্ষিত এ রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। প্রথম ফ্লাইটটি সেপ্টেম্বরের ৫ অথবা ৬ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিমানের…