ধোলাইপাড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় সোহেল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আশা পরিবহনের…

সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ানের তিন বছরের কারাদণ্ড

মুক্তিযোদ্ধা সংসদের ৫০ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদের তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানাও আদেশ দেন আদালত। সোমবার (১৪ আগস্ট) ঢাকার বিশেষ জজ -২ এর বিচারক মো.আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।…

বিসিবির চাকরি ছাড়লেন দেবব্রত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির ম্যাচ রেফারি কো-অর্ডিনেটর পদ থেকে সরে দাঁড়ালেন দেবব্রত পাল। তিনি বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাধারণ সম্পাদক। রোববার (১৩ আগস্ট) বিসিবির পক্ষ থেকে দেবব্রতের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা…

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুই মার্কিন কংগ্রেসম্যান

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন দুই মার্কিন কংগ্রেসম‍্যান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির এড কেইস ও রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক। সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় বিমানবন্দর থেকে নেমে দুই কংগ্রেসম‍্যান কক্সবাজার শহরে অবস্থিত ইন্টার…

মঙ্গলবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টায়…

চন্দনাইশে মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

চট্টগ্রামে চন্দনাইশের জামিরজুরি রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রশাসনের যোগসাজশে অবৈধ পন্থায় নামমাত্র পরীক্ষা নিয়ে পরিচালনা কমিটির সভাপতির সহযোগিতায় অধ্যক্ষ পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) গভর্নিং বডির অভিভাবক…

ডিমের দাম নিয়ন্ত্রণে রাজধানীতে র‍্যাবের অভিযান

ডিমের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে রাজধানীর একাধিক বাজারে অভিযান চালাচ্ছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল থেকে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকার ডিমের আড়তে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান। তিনি…

আজ থেকে নতুন দামে তেল-চিনি

দেশের বাজারে সয়াবিন তেল ও চিনির দাম কমানোর ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পণ্য দুটির নতুন দাম আজ সোমবার (১৪ আগস্ট) থেকে কার্যকর হচ্ছে। সয়াবিন তেল লিটারে এবং চিনি কেজিতে পাঁচ টাকা করে কমে পাওয়া যাবে। এর আগে, রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি…

রাজধানীতে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

রাজধানীর কদমতলীর জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা…

হার্ট অ্যাটাক করে হাসপাতালে যুদ্ধাপরাধী সাঈদী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো…