চট্টগ্রামে ১০৪২ লিটার চোলাইমদসহ গ্রেফতার ২
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থেকে ১ হাজার ৪২ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ মে) রাত সোয়া ১১টার চান্দগাঁ থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার উজানছড়ির মৃত মংবা মার্মার ছেলে খ্যাইসাঅং মার্মা…