লঘুচাপটি নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে ক্ষেত্রে ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মোখা’। জানা গেছে, নিম্নচাপটি বর্তমানে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে উত্তরদিকে অগ্রসর হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা তা অব্যাহত থাকতে পারে।…

নির্বাচনে অংশগ্রহণ বিএনপির গণতান্ত্রিক অধিকার : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়। আওয়ামী লীগ কেন তাদের অনুগ্রহ করবে? ডেকে আনবে। আওয়ামী লীগ তাদের কোন ফাঁদে ফেলছে না। বুধবার সকালে রাজধানীর এক হোটেলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়…

আরাভ খানকে দেশে ফিরিয়ে আনা অসম্ভব কিছু নয়

পুলিশ হত্যাকাণ্ডের আসামি আরাভ খানকে দেশে ফিরিয়ে আনা অসম্ভব কিছু নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বাংলাদেশে অসম্ভব বলে কিছু নেই। বাংলাদেশ পারে না এমন কিছু নেই। দ্রুতই তাকে ( আরাভ খানকে) দেশে ফিরিয়ে আনা হবে। বুধবার (১০ মে) দুপুরে পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু…

সুদান থেকে আরও ৫৫৫ বাংলাদেশিকে আনা হচ্ছে জেদ্দায়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সুদান থেকে ৫৫৫ বাংলাদেশিকে চারটি ফ্লাইটে জেদ্দায় আনা হচ্ছে। পরে জেদ্দা থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হবে। বুধবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। ১২-১৩ মে ঢাকায় ইন্ডিয়ান ওশান কনফারেন্স আয়োজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ…

বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে নীতিমালা সকলের শুভবুদ্ধির উদয় হোক

শিক্ষা প্রতিষ্ঠানে বুলিংও র‌্যাগিং প্রতিরোধে নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর নাম দেওয়া হয়েছে ‘শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা ২০২৩।’ গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় থেকে এতদসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নীতিমালা অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে…

ইমরান খানের শুনানি হবে বিশেষ আদালতে

আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের শুনানি হবে বিশেষ আদালতে। নিরাপত্তা হুমকির কারণেই ইমরান খানকে আদালতে আনা হবে না। হেফাজতে থাকা অবস্থায় বুধবার নির্ধারিত শুনানি হবে বলে জানিয়েছেন ইসলামাবাদের প্রধান কমিশনার। পিটিআই জানিয়েছে, সাবেক…

চট্টগ্রামে রিকশার ওপর কন্টেইনার পড়ে নিহত ২

চট্টগ্রামের পতেঙ্গায় লরি থেকে রিকশার ওপর কন্টেইনার পড়ে ২ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার (১০ মে) বেলা ১২টার দিকে পতেঙ্গা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, বেলা ১২টার দিকে শিপ ইয়ার্ড থেকে লরিটি কন্টেইনার নিয়ে…

প্রবাসে ‘দেশীয়’ রাজনীতির উত্তাপ

রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা-প্রশাখা বিস্তারের জন্য দায়ী দেশের নেতারা। দেশীয় ওই গডফাদারদের আশ্রয়-প্রশ্রয়ে বিদেশে উত্তাপ ছড়ানো সরকারি বা বিরোধী দলের নেতা-উপনেতারা মনে রাখেন না এর ফলে প্রশ্নবিদ্ধ হয় দেশের ভাবমূর্তি। দেশের বাইরের সাম্প্রতিক উত্তপ্ত পরিবেশ সবার চোখে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে…

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির আবেদন শুরু

২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট, রুয়েট ও কুয়েট) গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে আজ। আজ সকাল ৯টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হয়। আবেদনের শেষ সময় সোমবার (২২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এরপর আগামী ১৭ জুন থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা।…

পদত্যাগ করেছেন চবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারজান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন আবু সাঈদ মারজান। চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেন। মঙ্গলবার (৯ মে) শাখা ছাত্রলীগের প্যাডে আবু সাঈদ মারজানের…