বাড়তি দামে চিনি বিক্রি করলেই অ্যাকশনে যাবে সরকার

নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে চিনি বিক্রি করলে আগামী সপ্তাহ থেকে ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে সরকার। আজ বৃহস্পতিবার (১১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদকিদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী বলেন, দুদিন হলো দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। যদি সেভাবে…

এপ্রিলে সড়কে ঝরেছে ৫৫২ প্রাণ

সারাদেশে গত এপ্রিলে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫৫২ জন নিহত এবং ৮৫২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বেসরকারি সংস্থা যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জাতীয় আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সংবাদ বিশ্লেষন করে এ তথ্য সংগ্রহ করেছে। বৃহস্পতিবার (১১ মে) বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য…

লোহাগাড়ায় হত্যাচেষ্টা মামলায় সাবেক চেয়ারম্যানসহ চারজন কারাগারে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে হত্যাচেষ্টা মামলার আসামী চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীসহ চারজনকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার (১১ মে) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট ৫ম আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক আবদুল্লাহ খান…

চট্টগ্রামের ৮ রুটে ২০ দ্বিতল এসি বাস চালু করছে বিআরটিসি

চট্টগ্রাম থেকে আন্তঃজেলায় দিনে আটটি রুটে ২৭টি বাস চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। এরপরও সপ্তাহের প্রথম বা শেষ কর্মদিবসে পরিবহন সংকটে দুর্ভোগ পোহাতে দেখা যায় কর্মজীবী মানুষদের। তাদের এ দুর্ভোগ লাঘবে এবার চট্টগ্রামে আরো ২০টি দ্বিতল বিদ্যুৎচালিত এসি বাস চালু করতে যাচ্ছে বিআরটিসি।…

ফিরিঙ্গিবাজারে দোকানে চুরি করে গ্রেফতার কিশোর

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় দোকানের তালা ভেঙে চুরির ঘটনায় মোহাম্মদ আমির হোসেন (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মোহাম্মদ আমির হোসেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার নামারপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে। বুধবার (১০ মে) নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাকে…

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে মাথা ফাটল কিশোরের

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে বিজয় (১৫) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। আহত বিজয় বোয়ালখালী উপজেলার শ্রীপুর এলাকার মুন্নার ছেলে। তিনি মিনি ট্রাকের হেলপার। মালামাল নিয়ে নগর থেকে সেতু পার হয়ে আসা…

চট্টগ্রামে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

নগরের পতেঙ্গায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে পূর্ব কাঠগড় এলাকায় মুছা কন্ট্রাক্টরের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো— নাছির উদ্দীনের মেয়ে রিসবান সালেহ আরিশ (৩) ও তার ভাই নেজাম উদ্দীনের মেয়ে ফায়রুজ উলফাত ওয়াজিহা (৩)। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবায় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। চিকিৎসার সঙ্গে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এসময় তিনি সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্বের ধনী দেশগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান। বৃহস্পতিবার (১১ মে)…

জিয়ার নির্দেশে কর্নেল নাজমুল হুদাকে খুন, ৪৮ বছর পর হত্যা মামলা করল মেয়ে

১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম খুনের ৪৮ বছর পর তার মেয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর (অব) আব্দুল জলিলকে আসামি করা হয়েছে। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে। গতকাল…

টানা ৬৫ দিন সাগরে মাছ ধরা যাবে না

মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য আগামী ২০ মে থেকে পরবর্তী ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আগামী ২৩ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের উপকূলীয় বিভাগ ও জেলাগুলোতে এ…