চার সিটি নির্বাচনে নিয়োজিত থাকবে ৪৪ ম্যাজিস্ট্রেট

আসন্ন খুলনা-বরিশাল ও রাজশাহী-সিলেটসহ চার সিটি করপোরেশন নির্বাচনে সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে নিয়োজিত থাকবে ৪৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। তারা ভোটের আগে পরে পাঁচ দিনের জন্য নির্বাচনী অপরাধ আমলে নিয়ে বিচারকাজ সম্পন্ন করবেন। নির্বাচন কমিশনের (ইসি) এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা…

২ বছরে শতকোটি ডলারের অস্ত্র কিনেছে মিয়ানমার

মায়ানমারে জান্তা সরকারের মানবাধিকার লঙ্ঘনের সব তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও অস্ত্র রপ্তানি বন্ধ করেনি বিভিন্ন দেশ। অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসার ২ বছরে এ পর্যন্ত দেশটি ১শ’ কোটি মার্কিন ডলারের অস্ত্র কিনেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের বিশেষজ্ঞ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।…

রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে জরিমানা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। সেই সঙ্গে অযৌক্তিক রিট করে আদালতের সময় নষ্ট করায় আইনজীবী এম এ আজিজ খানকে এক লাখ টাকা জরিমানা করেন। বৃহস্পতিবার (১৮ মে) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে…

মেট্রোরেল চলাচলে সময় বাড়ছে

দেশের ইতিহাসে প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন রাজধানীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের যানজট কমিয়ে আনার লক্ষ্যে চালু করা হয়েছে। এতো দিন সকাল ৮টা থেকে দুপুর ১২ পর্যন্ত মাত্র চার ঘণ্টা চালু থাকলেও, এবার সময় বাড়ছে মেট্রোরেলের। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে।…

চট্টগ্রামে পাহাড়তলীতে গ্যাসলাইনে আগুন

চট্টগ্রামের পাহাড়তলীতে গ্যাসলাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট। বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পরিবেশ অধিদপ্তরের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার মো. কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল…

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ওমেন্স হ্যান্ডবলে সেরা বাংলাদেশ

বুধবার (১৭ মে)  শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ওমেন্স হ্যান্ডবলের ফাইনালে ভারতকে ৪৬-৪৩ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সাউথ-সেন্ট্রাল এশিয়া জোন-২ এ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশ ইয়ুথ দল খেলবে এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে। জাতীয় ও বয়সভিত্তিক কোনো…

নির্বাচন নিয়ে মন্তব্য করতে চাই না: জাপানি রাষ্ট্রদূত

বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও রাজনীতি নিয়ে খোঁজখবর রাখলেও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনও মন্তব্য করতে চান না জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।’ বুধবার (১৭ মে) নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে ‘হিমালয় থেকে বঙ্গোপসাগর: বাংলাদেশ,…

চীন-রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিবেচনা করে না যুক্তরাষ্ট্র

রাশিয়া, চীন কিংবা অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক বিবেচনায় নিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র তার সম্পর্ক নির্ধারণ করে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, তা চীন, রাশিয়া ও অন্য কোনো দেশের…

অর্থের বিনিময়ে অতিরিক্ত নিরাপ্তা নিতে পারবেন রাষ্ট্রদূতরা : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অর্থের বিনিময়ে অতিরিক্ত নিরাপত্তা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নিরাপদ সড়ক সংক্রান্ত টাস্কফোর্সে’র সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।…

বঙ্গবন্ধু স্বপ্নের ফিল্ম আর্কাইভকে বিশ্বমানের রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী: তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে যে ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন সেটিকে বিশ্বমানের সংস্থায় রূপ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আজ আমাদের ও বিশ্বের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণে…