ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা স্থানীয় পর্যায়ে প্রকাশ করা হবে আজ। বুধবার (১৬ আগস্ট) উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন স্থানে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর…

কেরানীগঞ্জে রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৫

কেরানীগঞ্জ গদারবাদ এলাকায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ সোহাগ (২২) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এর আগে ঘটনাস্থলে তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক…

১৪ বছরে জিডিপি সাড়ে বৃদ্ধি পেয়েছে সাড়ে ৪ গুণ : অর্থমন্ত্রী

১৪ বছরে দেশের জিডিপি সাড়ে ৪ গুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, গত ১৪ বছর ধরে আওয়ামী লীগ সরকার উন্নয়ন অব্যাহত রেখেছে।  জিডিপি ১০০ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৫৪ বিলিয়ন ডলারে।  যা ২০০৯ সালের তুলনায় সাড়ে ৪ গুণেরও বেশি। মঙ্গলবার (১৫ আগস্ট) কুমিল্লা নগরীর…

বিএনপির ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এবারের কর্মসূচিতে বিএনপি পদযাত্রাসহ গণমিছিলও রেখেছে।  এর বাইরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং লিফলেট বিতরণ করবে দলটি। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের…

কক্সবাজার সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় সংঘর্ষে মো. ফোরকান (৬০) নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফোরকান চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও…

শোক দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের র‌্যালি ও আলোচনা সভা

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সকল সরকারি, আধা-সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান,…

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১ হাজার ৯৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪…

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ কাল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য ভোটকেন্দ্রের প্রাথমিক খসড়া প্রকাশ করা হচ্ছে।  নির্বাচন কমিশন ধারণা করেছে আগামী নির্বাচনে ১১ কোটি ৯১ লাখেরও বেশি ভোটারের বিপরীতে ৪২ হাজারের মতো ভোট কেন্দ্র লাগবে। ভোট কেন্দ্র চূড়ান্ত করার জন্য নির্বাচন কমিশন সময়সূচিও নির্ধারণ করে দিয়েছে।  নির্ধারিত…

৮ বিভাগে বৃষ্টির আভাস

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দেশের আট বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে কয়েক দফা গুঁড়ি গুঁড়ি ও বিকেল ৫টার দিকে মুষল ধারে বৃষ্টি নামে রাজধানী ঢাকায়। সন্ধ্যা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজেছে রাজধানী। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব,…

সাঈদীর মৃত্যু : চট্টগ্রামে পুলিশ-জামায়াত সংঘর্ষ, আটক ৩০

চট্টগ্রামে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা আয়োজনকে ঘিরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। নগরের আলমাস মোড় থেকে শুরু হওয়া সংঘর্ষ পরে নগরের…