সীতাকুণ্ডে দেশের চতুর্থ গ্রীন শীপ ইয়ার্ড পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল

দেশের চতুর্থ গ্রীন শীপ ইয়ার্ড হতে যাওয়া চট্টগ্রামের সীতাকুণ্ডের কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেছে ১৪ সদস্যের জাপানি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে তারা এই শিপইয়ার্ডের পরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা, বর্জ্য সংরক্ষণ ব্যবস্থাসহ নানা ইস্যুতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। একইসাথে ইয়ার্ডের সার্বিক…

তরুণীদের ফেইসবুক-ইনস্টাগ্রাম আইডি হ্যাক করে ব্ল্যাকমেইলিং করতো

তরুণীদের ফেইসবুক ও ইনস্টাগ্রাম আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করতো তারা। টাকা দিতে না পারলে ভিডিও কলে আপত্তিকর কর্মকাণ্ডে বাধ্য করতো। প্রস্তাবে সাড়া না দিলে ভুক্তভোগীদের নাম-পরিচয় ও ব্যক্তিগত তথ্য টেলিগ্রাম গ্রুপে ভাইরাল করে দিতো। আপত্তিকর ভিডিও দেশে-বিদেশে…

চট্টগ্রামের রাজপথে বিএনপিকে নামতে দেওয়া হবে না : আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে চাঁদের দেওয়া বক্তব্য বিএনপি দলীয়ভাবে প্রত্যাহার করে না নিলে; চট্টগ্রামের রাজপথে বিএনপিকে নামতে দেওয়া হবে না। সোমবার (২২ মে) বিকেলে আন্দরকিল্লা মোড় চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ…

কাতারের কাছে আরও জ্বালানি চেয়েছি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশকে আরও বেশি জ্বালানি দেওয়ার জন্য কাতার সরকারকে অনুরোধ করা হয়েছে।  তিনি বলেছেন, কাতার বিশ্বের সর্ববৃহৎ জ্বালানি রপ্তানিকারক দেশ। আমরা তাদের কাছে আরও জ্বালানি চেয়েছি। কিন্তু ইউরোপের দেশগুলো বেশি চাচ্ছে। জ্বালানির ক্ষেত্রে বিভিন্ন দেশ লং টার্ম…

আনোয়ারায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভূমিসেবা সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ মে) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা…

কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গাসহ ৭ জনের যাবজ্জীবন

কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কইসঙ্গে তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২২ মে) দুপুর ২টার দিকে  কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আসামিদের উপস্থিতিতে…

দুর্নীতি নির্মূল না হলে স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব নয় : দুদক কমিশনার

দুর্নীতি নির্মূল না হলে স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব হবে না বলে জানিয়ে দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলা হচ্ছে। আমরা হয়তো কাগজে-কলমে সেই ঘোষণাও দিতে পারবো। কিন্তু তখনো কিছু বিভেদ রয়ে যাবে। ধনী-গরিব বৈষম্য রয়ে যাবে। দেশে সততার…

গায়ানার স্কুল ছাত্রাবাসে ভয়াবহ আগুন, নিহত ২০

লাতিন আমেরিকার দেশ গায়ানার একটি স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ আগুনে ২০ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র। এদিকে দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার (২১ মে) রাতে মধ্যাঞ্চলীয় মাহদিয়া শহরের একটি মাধ্যমিক স্কুলের ছাত্রাবাসে আগুনে ২০ জন নিহত হয়েছেন। দেশটির…

সাইবার ট্রাইব্যুনালে ৬ জনের বিরুদ্ধে চবি ছাত্রলীগ সভাপতির মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বিকৃতি ও কুরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে অপপ্রচারের অভিযোগে আদালতে মামলা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল। সোমবার (২২ মে) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। আদালত মামলাটি গ্রহণ করে…

লোহাগাড়া মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মোটরসাইকেল চুরি

চট্টগ্রামের লোহাগাড়া মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক হামিদুর রহমানের ব্যবহৃত টিভিএস কোম্পানীর মেট্রেপ্লাস (ডি আর) মোটরসাইকেলটি চুরি হয়েছে। গতকাল (২১ মে ) রাত ৩ টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের সোলতান মৌলভী পাড়ার নিজ বাসার গেইটের তালা কেটে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার (২২…