দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিন দিনের সফর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৫ মে) স্থানীয় সময় সকাল ৫টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতি বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বুধবার স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৬ ফ্লাইটে ঢাকার…

গাজীপুর সিটি নির্বাচনে ১৩ হাজার পুলিশ-র‍্যাব-বিজিবি-আনসার মোতায়েন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনী নিরাপত্তায় ১৩ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকছে। নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে রেখেছে স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে রয়েছে-পুলিশ, র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার…

আর্জেন্টিনার দ্বিতীয় জয়

নিজেদের ঘরে অনুষ্ঠানরত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে আবারো জয় পেয়েছে স্বাগতিক আর্জেন্টিনা।  মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে গুয়েতেমালা’কে। ঘরের মাঠে বিশ্বকাপের শুরু থেকেই উড়ছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। প্রথম ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে জমজমাট…

ওমানকে হারিয়ে বাংলাদেশের যাত্রা শুরু

ওমানের সালালাহ শহরে অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকিতে শক্তিশালী ওমানকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। বুধবার (২৪ মে) ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে তাসিন আলী ও জাহিদ হোসেন গোল করেন। খেলা হয়েছে ১৫ মিনিট করে চার কোয়ার্টারে। প্রথম কোয়ার্টারে কোনও গোল হয়নি। তবে দ্বিতীয় কোয়ার্টারে…

দৃষ্টি আজ গাজীপুরে

পুরো দেশবাসীর দৃষ্টি আজ গাজীপুরের দিকে। বহুল আলোচিত গাজীপুর সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন আজ। এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি ঘরানার একজনসহ কয়েকটি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মেয়র প্রার্থী প্রকিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিদ্রোহী…

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের চাবি নিয়ে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে ইকরাম এহমাদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে পৌর এলাকার মুন্সেফপাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রিদোয়ান আনসারী রিমোর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘাতক রায়হানকে গ্রেপ্তার করেছে। রায়হান মাদকসেবী…

পাত্রী দেখতে গিয়ে নিখোঁজ, ২৫ দিন পর ৩ বন্ধুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে নিখোঁজ ৩ বন্ধুর মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদেরকে অপহরণ করার পর মুক্তিপণ চাওয়া হয়েছিল। ২৫ দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হলো। বুধবার (২৪ মে) বিকেলে টেকনাফের দমদমিয়া গহীন পাহাড় থেকে র‍্যাব এবং পুলিশের দুইটি টিম তিনজনের গলিত দেহ উদ্ধার করে। মরদেহগুলো…

সরকার নিয়ন্ত্রিত ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জি এম কাদর

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপ-নেতা জি এম কাদের বলেছেন, ‘সরকার নিয়ন্ত্রিত নির্বাচন ব্যবস্থা থাকায় সরকার ইচ্ছামতো জয়-পরাজয় নির্ধারণ করছে। এখান থেকে বেরিয়ে না এলে কোনোভাবেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।’ বুধবার (২৪ মে) বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা…

বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব

আরও একটি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এজন্য আগামী ২০৩০ অথবা ২০৩৪ সালে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন করতে চায় তারা। এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খালিফা এ কথা জানিয়েছেন। এশিয়ায় এখন পর্যন্ত দুইবার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও…

ক্যান্সার আক্রান্ত ভক্তের ‘শেষ ইচ্ছা’ পূরণ করলেন শাহরুখ

স্বপ্নের নায়ক শাহরুখ খানকে দেখাই ছিল ক্যান্সারের সঙ্গে লড়াই করতে থাকা শিবানী চক্রবর্তীর শেষ ইচ্ছা। মেয়ে প্রিয়া চক্রবর্তীর কাছে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন ৬০ বছর বয়সী এই বৃদ্ধা। তাই মায়ের ইচ্ছা পূরণ করতে আশায় বুক বেঁধে পুরো ঘটনা টুইটারে পোস্ট করেন প্রিয়া চক্রবর্তী। আর সাড়াও মিলে যায়! বলিউডের…