আগামী বছর এসএসসি ফেব্রুয়ারিতে

আগামী বছর (২০২৪ সালে) এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, করোনাভাইরাস মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুই-তিন বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আগামী বছর থেকে এটা ঠিক হয়ে যাবে আশা করি। আগামী…

৮ শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

৮ শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় ৮ শিক্ষাবোর্ডের অধীনে এ পরীক্ষা শুরু হয়েছে। তবে বন্যা, অতি বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ তিনটি বোর্ডের পরীক্ষা আগামী ২৭ আগস্ট শুরু হবে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায়…

সংসদের ২৪তম অধিবেশন ৩ সেপ্টেম্বর

চলমান একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসছে আগামী ৩ সেপ্টেম্বর।  সংবিধান অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এটি হতে পারে একাদশ সংসদের শেষ অধিবেশন। বুধবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক…

ভারতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মমতাজ

টাকা নিয়েও অনুষ্ঠানে গান করতে না যাওয়ায় বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ৯ আগস্ট পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশি ফোক সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে। বুধবার (১৬ আগস্ট) মমতাজ বেগম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি…

শোক দিবসের অনুষ্ঠানে সাঈদীর জন্য দোয়া, ইমামসহ দুজন কারাগারে

নওগাঁয় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার ইমামসহ দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ওই ইমামসহ এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। পরে…

মানবপাচার আইনে নারীসহ দুইজনের যাবজ্জীবন

ফরিদপুরে এক নারীকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ভারতের পতিতালয়ে বিক্রি করে দেওয়ায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে নারীসহ দুইজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  এছাড়াও প্রত্যেককে এক লাখ করে টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) ফরিদপুরের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো.…

নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-স্পেন

নারী ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ইংল্যান্ড।  বুধবার (১৬ আগস্ট) সেমিফাইনালে আয়োজক দেশ অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে মহিলা ফুটবল বিশ্বকাপের (Women’s World Cup 2023) ফাইনালে উঠলেন ইংলিশ ললনারা। এর আগে, কানাডা থেকে ফ্রান্স-নারী বিশ্বকাপের এই দুই আসরে ইংল্যান্ডের ভাগ্য থেমে…

ডিএসসিসির ৩ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিয়ন্ত্রণাধীন ৩ হাসপাতালে বিনামূল্যে এ রোগের পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি।  বৃহস্পতিবার (১৭ আগস্ট) হতে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা চালু করবে ডিএসসিসি। বুধবার (১৬ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ডিএসসিসির…

আমাদের ভবিষ্যৎ ও নিরাপত্তা বাংলাদেশের সঙ্গে জড়িত : ভারত

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, ভারতের নিরাপত্তাসহ দেশটির ভবিষ্যৎ বাংলাদেশের সাথে জড়িত।  তার মতে, দুই দেশ একসঙ্গে অনেক কিছু করতে পারে। তিনি বলেছেন, আমাদের ভবিষ্যৎ, বিশেষ করে ভারতের নিরাপত্তা বাংলাদেশের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত।  মঙ্গলবার (১৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে…

সাঈদীর ‍মৃত্যুতে ফেসবুকে শোকবার্তা, চট্টগ্রামে তিন ছাত্রলীগ নেতা বহিষ্কার

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) উপজেলা ছাত্রলীগের সভাপতি এ. কে. এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের সই করা এক…