স্কুল ছাত্রীদের সামনে অশালীন অঙ্গভঙ্গী, বখাটের কারাদণ্ড

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহায় মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অশ্লীল কথা-বার্তা ও অশালীন অঙ্গভঙ্গি করার অপরাধে কাজল শেখ নামের এক বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৮ মে) সকালে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার চৌধুরী এ আদেশ…

আবারও উত্তপ্ত মনিপুর, পুলিশের গুলিতে নিহত অন্তত ৪০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে মনিপুরের কয়েকটি এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪০ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন। রবিবার (২৮ মে) দেশটির সংবাদমাধ্যম…

রাজধানীতে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে একটি বাসায় প্রযুক্তা সাহা (১৬) নামে এক শিক্ষার্থীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে।   রোববার (২৮ মে) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রযুক্তা ধানমন্ডির একটি স্কুলের ইংলিশ মিডিয়ামে ‘ও’…

চট্টগ্রামে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা

এবার চট্টগ্রামেও বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নগরে বাকলিয়া এক্সেস রোড এলাকা থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিছিল বের…

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ‘আজমত’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান সাক্ষাৎ করেছেন। রোববার (২৮ মে)  দুপুরে গণভবনে সাক্ষাতের সময় আজমত উল্লা তার লেখা দুটি বই ‘বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ আদর্শ ব্যক্তি ও জাতি গঠনে অনুকরণীয়…

বঙ্গবন্ধুর সমাধিতে গাসিক নতুন মেয়র জায়েদার শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুন। রোববার (২৮ মে) দুপুরে ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ বিপুল সংখ্যক কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে…

বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে। বঙ্গবন্ধুরও বিদেশে প্রভু ছিল না, বন্ধু ছিল। প্রধানমন্ত্রীরও বিদেশে প্রভু নেই, বন্ধু আছে। একাত্তরেও আমরা বন্ধু পেয়েছিলাম, এখনও পাবো। প্রধানমন্ত্রী কারো বাধা মানেন না। তিনি তার কাজ করছেন, জনগণের জন্য কাজ করছেন।’…

দ্বিতীয় বিয়ের প্রথম বিবাহবার্ষিকীতে স্বামীকে নিয়ে যা লিখলেন পূর্ণিমা!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি খুবই সক্রিয়। মাঝে মাঝে নিজের অনুসারীদের উদ্দেশে ছবি পোস্ট করে আলোচনায় থাকেন তিনি। ছবি আপলোডের মাধ্যমে জানান দেন মনের কথা, কাজের কথা। তেমনি প্রথম বিবাহবার্ষিকীতে ছবি আপলোড দিয়ে অনুসারীদের মাঝে ভাগাভাগি করেছেন। পূর্ণিমা নিজের ফেসবুক…

শক্তিশালী ভূমিকম্পের আঘাত পাকিস্তানে

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলের মাত্রা ছিল ৬। রোববার (২৮ মে) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বেশ কিছু অঞ্চল। এমনকি ভারতের রাজধানী দিল্লিসহ আফগানিস্তানের বেশ কয়েকটি অঞ্চলেও এ কম্পন অনুভূত হয়। দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে আঘাত হানা…

প্রাইভেট আইসিডিতে খালি কনটেইনারের স্তুপ

চট্টগ্রামের প্রাইভেট আইসিডিগুলোতে খালি কনটেইনারের স্তুপ। আমদানি-রফতানি বাণিজ্য কমে যাওয়ায় স্বাভাবিক সময়ের চেয়ে দেড়গুণ খালি কনটেইনার পড়ে আছে প্রাইভেট আইসিডিতে। সংশ্লিষ্টরা বলছেন, বুকিং না মেলায় এসব কনটেইনার অলস পড়ে আছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কনটেইনার পরিবহনে মন্দার ধকল…