আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

ফেডারেশন কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে আবাহনী লিমিটেডকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী-মোহামেডান। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ৩-৩…

ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

গ্রামীণ টেলিকম থেকে শ্রমিক-কর্মচারীদের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নোবেল পদকজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রশাসন) রেজওয়ানুর রহমান। মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক…

কক্সবাজারে ৯ লাখ পিস ইয়াবাসহ র‌্যাবের জালে ধরা ৫

কক্সবাজারে নয় লাখ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। এছাড়া র‌্যাবের আরেক অভিযানে মাদক মামলায় ২২ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়। মঙ্গলবার বিকেলে র‍্যাব-১৫ কক্সবাজার এর অধিনায়ক লে. কর্ণেল সাইফুল ইসলাম সুমন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। আটককৃতরা…

রেলওয়ে শ্রমিক লীগ থেকে পাঁচ নেতাকে অব্যাহতি

সভাপতি- সাধারণ সম্পাদকসহ রেলওয়ে শ্রমিক লীগের ৫ নেতাকে অব্যাহতির আদেশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। একই আদেশে আদালত আইন ও সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তিন মাসের মধ্যে কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে। অব্যাহতি পাওয়া নেতারা হলেন—রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি…

চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের বাসা থেকে ৪ কিশোরী উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ইছাক ডিপো এলাকার একটি বাসা থেকে ৪ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অসহায়ত্ব ও আর্থসামাজিক দূরবস্থার সুযোগ নিয়ে চাকরি দেওয়া ও লালন-পালন করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে অসহায় মেয়ে-শিশুদের এনে যৌনকর্মে বাধ্য করার অভিযোগে তৃতীয় লিঙ্গের একজনসহ…

আগুনে পুড়ল বাড়ি, মেয়ের বিয়ের জমানো টাকা ও স্বর্ণালঙ্কার ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে যায়। মঙ্গলবার (৩০ মে) ভোর ৪টার দিকে উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের ওবায়দুল হক হাজি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- জিয়াউর রহমান ও আমির হোসেন। মিঠানালা ইউনিয়নের ইউপি সদস্য মো. নাছির উদ্দিন জানান, মঙ্গলবার ভোর রাতে…

খুসিকেও কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না। কোনো ভোটারকে বাধা প্রদান করা যাবে না। কোনোভাবে ভোটারদের অধিকার খর্ব করা যাবে না। সিসিটিভি ক্যামেরা দিয়ে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে। মঙ্গলবার (৩০ মে দুপুরে) খুলনা শিল্পকলা…

রাজের সঙ্গে সংসার ভাঙলে দায়ী হবে সুনেরাহ : পরীমণি

অভিনেত্রী তানজিন তিশা ও নাজিফা তুষি ও  সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে। সোমবার (২৯ মে) মধ্যরাতে অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা হয় এসব। যদিও মিনিট পরই সেগুলো মুছে দেওয়া হয়। এ বিষয় নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। ভিডিওতে শরিফুল…

বাড়তে পারে গরমের দাপট

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরো বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যার ফলে আবারো গরমের ভোগান্তিতে পড়তে হবে দেশবাসীকে। মঙ্গলবার (৩০ মে) আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো…

এবার ড্রোন হামলায় কাঁপলো মস্কো

গত কয়েকদিন ধরে কিয়েভে টানা রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই আজ সকালে মস্কোয় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানায়, এ ঘটনাকে ‘বিরল’ উল্লেখ করে সামান্য ক্ষয়ক্ষতির দাবি করেছেন…