মানিকছড়িতে সিএনজি-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় সিএনজি ও কাভার্ড ভ্যানের মৃখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, অটোরিকশা চালক লেদু ওরফে বাছা মিয়া (৩৫) ও অটোরিকশা যাত্রী আম ব্যবসায়ী মো. মোতালেব (৪৫)। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে গাড়িটানা এলাকায়  শনিবার (১০ জুন) সকালে এ র্দুঘটনা ঘটে।…

অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে। আরব সাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড়ের বেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার ছুঁয়ে ফেলতে পারে বলে নতুন বুলেটিনে জানিয়েছে ভারতের আবহাওয়া ভবন। শনিবার এক টুইটবার্তায় ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) জানিয়েছে, সাগরে উদ্ভূত হওয়ার…

জামায়াতের সমাবেশ ঘিরে পুলিশের সর্তক অবস্থান

পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে সমাবেশের অনুমতি পাওয়ার পর দলে দলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি যেন না হয়, সেজন্য সমাবেশস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভেতরে ও বাইরে থানা…

কমেছে পেঁয়াজের দাম

আমদানি করা পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে পণ্যটির। খুচরা বাজারে গত কয়েক দিনে প্রতি কেজি পেঁয়াজে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। ফলে পেঁয়াজ নিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে ভোক্তাদের মধ্যে। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পর গত ৭ জুন পর্যন্ত ৪ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ…

বায়তুল মোকাররমে সিরাজুল আলম খানের জানাজা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জুন) সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের…

কয়লা নিয়ে মোংলায় ভিড়ল চীনা জাহাজ

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায়। শনিবার (১০ জুন) সকালে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়েছে। এর আগে ২১ মে মোংলা বন্দরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। সকাল থেকেই এ…

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। শনিবার (১০ জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েছেন…

নৌকার মনোনয়ন পেলেন যারা

আসন্ন ৯টি পৌরসভার নির্বাচনে মেয়র পদে এবং ৩৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শুক্রবার (৯ জুন) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ড সভায় দলের সভাপতি শেখ হাসিনা…

সংলাপের আশার প্রদীপ এখনো নেভেনি: ওবায়দুল কাদের

সংলাপের আশার প্রদীপ এখনো নেভেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আশার প্রদীপ কোনোদিনও নেভে না। কিন্তু আজকে আপনি আমাদের বলছেন সরকারি দলকে সংলাপের কথা। আমরা আপাতত এই নিয়ে ভাবছি না। গতকাল (বৃহস্পতিবার) বলেছি, সংলাপ নিয়ে এই মুহূর্তে…

জামায়াতকে সমাবেশের মৌখিক অনুমতি: ডিএমপি

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৯ জুন) দিনগত রাত সোয়া ১২টায়  এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, ডিএমপির পক্ষ থেকে লিখিতভাবে কিছু দেওয়া হয়নি।…