পাকিস্তানে ভারি বৃষ্টি ও বজ্রাঘাতে ২৮ জনের মৃত্যু
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রাঘাতে শনিবার (১০ জুন) ২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হন ১০০ জনের বেশি।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কেপির বান্নু, ডেরা ইসমাইল খান, কারাক এবং লাকি মারওয়াতে প্রবল বর্ষণের ঘটনায় ২৫ জন মারা গেছেন। আহত হন ১৪৫ জন।…