সিলেটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

সিলেটের ওসমানীনগরে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন। সোমবার সকালে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিন। নিহতদের মধ্যে দুইজন দু’ট্রাকের হেলপার ও একজন চালক রয়েছেন।…

হাতপাখায় চাপ দিলে ভোট যাচ্ছে নৌকায়

খুলনা ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল ইভিএম নিয়ে অভিযোগ করে বলেছেন, তার কাছে তার পোলিং এজেন্টদের মাধ্যমে অভিযোগ এসেছে- খালিশপুর ১২ নাম্বার ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএমে হাতপাখায় চাপ দিলে ভোট চলে যাচ্ছে নৌকায়। সোমবার (১২ জুন) সকালে পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী…

বসিক নির্বাচন: হাতপাখার মেয়র প্রার্থীসহ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ

বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমসহ দলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২ জুন) সকালে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন হাতপাখার প্রার্থীর মিডিয়া কমিটির সদস্য কে এম শরিয়তুল্লাহ। তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর…

ফিলিস্তিনের ১ হাজার হজযাত্রীর ব্যয় বহন করবে সৌদি সরকার

ফিলিস্তিনের ১ হাজার হজযাত্রীর হজের যাবতীয় ব্যয়ভার সৌদি সরকার বহন করবে বলে ঘোষণা দিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রপ্রধান ও বাদশাহ সালমান বিন আব্দুলাজিজ আল সৌদ। শনিবার (১০ জুন) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে । তবে এই তালিকায় অগ্রাধিকার পাবেন সেই সব হজযাত্রীরা…

রাশিয়ার কবল থেকে তিনটি গ্রাম ছিনিয়ে নেয়ার দাবি ইউক্রেনের

পাল্টা আক্রমণে রাশিয়ার কবল থেকে তিনটি গ্রাম ছিনিয়ে নেয়ার দাবি করেছে ইউক্রেন।  পূর্ব ইউরোপের এই দেশটির দক্ষিণ-পূর্বে ওই তিনটি গ্রাম মুক্ত করে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ দখলদারিত্বের বিরুদ্ধে বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণের আনুষ্ঠানিক ঘোষণার পর এটিই কিয়েভের প্রথম কোনও জয় বলে মনে করা…

রাশিয়ার হামলায় ইউক্রেনে ধরাশয়ী জার্মানির ট্যাংক

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার এই অভিযান মোকাবিলায় পূর্ব ইউরোপের এই দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ মিত্র দেশগুলো। এমনকি যুক্তরাষ্ট্রের তৈরি বেশ কয়েকটি ব্র্যাডলি ভেহিকেলও ধ্বংস হয়েছে রুশ হামলায়। এমনকি রুশ অভিযান প্রতিরোধে ইউক্রেনকে অত্যাধুনিক…

নিউইয়র্কে গুলি ও ছুরিকাঘাতে আহত ১৩

গুলি, ছুরিকাঘাত এবং গাড়ির ধাক্কায় নিউইয়র্কের সায়রাকাসে অন্তত ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১১ জুন) মধ্যরাতে গোলাগুলি এবং ছুরি হামলার ঘটনা ঘটে। সূত্র: নিউইয়র্ক পোস্ট সায়রাকাসের পুলিশের মুখপাত্র লেফটেনেন্ট ম্যাথু ম্যালিনোস্কি একটি বিবৃতিতে জানিয়েছেন, শহরের ডেভিস স্ট্রিটের ১০০ ব্লকে জড়ো…

খুলনা-বরিশাল সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে: কমিশনার আহসান হাবিব

খুলনা-বরিশাল সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। সোমবার (১২ জুন) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ দুই সিটির ভোট সিসি ক্যামেরায় মনিটরিংয়ের এক পর্যায়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মো. আহসান হাবিব খান…

জামায়াতের সমাবেশ নিয়ে রাজনীতিতে চাঞ্চল্য

যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামী শনিবার (১০ জুন) রাজধানীতে প্রকাশ্যে সমাবেশ করে রাজনীতিতে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত কি আবার প্রকাশ্যে রাজনীতিতে ফিরছে? সরকার কি তার নীতিতে পরিবর্তন এনেছে? নাকি মার্কিন নতুন ভিসা নীতির সুফল পেতে শুরু করেছে জামায়াতও? তবে…

মাদক-চোরাচালানসহ ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার বাড়ছে

শিশু শ্রম শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী একটি আদি ও জটিল সমস্যা। বিশ্বের নামীদামী অনেক সংস্থা দীর্ঘদিন ধরে শিশুশ্রম নিয়ে কাজ করে আসছে, তবুও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। একশ্রেণির মুনাফাখোর শিশুদের অল্প মজুরি দিয়ে অধিক মুনাফার আশায় ঝুঁকিপূর্ন কাজে ব্যবহার করছেন। আর শিশুরা অভাবে পড়ে জড়িত…