যুব বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন উরুগুয়ে
বড়দের বিশ্বকাপে দুইবার ট্রফি জিতলেও যুব বিশ্বকাপে উরুগুয়ের শিরোপা খরা যেন কাটছিল না। এবারের আগে দুইবার ফাইনালে উঠলেও স্বপ্নভঙ্গ হয়েছে। তবে আর কোনো আক্ষেপের গল্প নয়। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ইতালিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টটির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাতিন আমেরিকার দেশটি।…