নাইকো মামলা: খালেদা জিয়ার আবেদনের শুনানি ১৬ জুলাই

নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানি পিছিয়ে ১৬ জুলাই নির্ধারণ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৩ জুন) বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন। বিএনপিপন্থী আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে অবকাশকালীন ছুটি…

এবার চট্টগ্রামে আগেভাগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

চট্টগ্রাম নগরীর হালিশহরের বাসিন্দা ও কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী গত দুদিন ধরে আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি। কিছুদিন আগে বৃৃষ্টির সময় হালিশহরে জলাবদ্ধতায় তিনি মশার কামড় খেয়েছেন। এরপর হঠাৎ তার ১০৪ ডিগ্রি জ্বর উঠে। এরপর তিনি চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে।…

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ…

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় এক যুবক নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ জুন) ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১০ ব্লক এইচ/৩২ এ ঘটনা ঘটে। নিহত যুবক বশির উল্লাহ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এইচ/৩২ এর ফজু মিয়ার ছেলে। ক্যাম্প সূত্র থেকে জানা যায়,…

দেশের মানুষের গড় আয়ু বেড়েছে

২০২১ সালের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। ২০২২ সালের চূড়ান্ত হিসাবে দেশের মানুষের গড় আয়ু হয় ৭২.৪ বছর। যা ২০২১ সালে ছিল ৭২.৩ বছর। মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ এর প্রতিবেদন প্রকাশ…

ভাইয়ের মৃত্যুর শোকে বড় বোনের আত্মহত্যা

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের মোল্লাবাড়ি এলাকায় পুকুরে ডুবে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর তিনতলা বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বোন। সোমবার (১২ জুন) বিকেল ৪টার দিকে পানিতে ডুবে মারা যায় কিশোর নীরব মোল্লার (১৩)। এরপর রাত ৯টার দিকে ছাদ থেকে লাফ দিলে মৃত্যু হয় বড় বোন নাজা…

প্রবল শক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ প্রবল শক্তি নিয়ে উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল। আগামী বৃহস্পতিবার বিকালে ভারতের গুজরাট এবং পাকিস্তানের করাচি উপকূলে আছড়ে পড়তে পারে বলে আবহাওয়া পূর্ভাবাসে রয়েছে। আবহাওয়াবিদরা ধারণা করছেন, ১৫ জুন নাগাদ গুজরাটের সৌরাষ্ট্র এবং কচ্ছ জেলার উপকূলবর্তী…

সুইজারল্যান্ডের পথে প্রধানমন্ত্রী

সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগদান উপলক্ষে তিন দিনের সরকারি এ সফরে যাচ্ছেন তিনি। মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত…

রাঙামাটিতে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ

রাঙামাটিতে রাতের আঁধারে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে উপজাতীয় সন্ত্রাসীরা। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার সময় রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়ার লংগদুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃতরা হলেন- সোহাগ (২০) রূপক (১৮) ও বিশ্বজিৎ দে (২২)। অপহৃত তিনজনের মধ্যে সোহাগ ও রূপক দু’জন আপন…

প্রধানমন্ত্রী সুইজারল্যান্ড যাচ্ছেন আজ

১৪-১৫ জুন জেনেভায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’ এ যোগ দিতে আজ (মঙ্গলবার) সকালে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক…