ডিআইজি মিজানের সম্পদের মামলার রায় দুপুরে

পুলিশের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় ঘোষণা করা হবে আজ বুধবার। এদিন বেলা ২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে এ রায় ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর…

অনিয়মের কোনো খবর নেই : ইসি

সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনে কোনো অনিয়ম হচ্ছে না। ভোটার উপস্থিতিও বেশ ভালো। সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণের পর নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা সাংবাদিকদের এমন তথ্য জানান। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে দুই সিটির ভোটগ্রহণ চলছে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচন কমিশনাররা…

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আজ এক সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন। বুধবার (২১ জুন) বেলা ১২টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। এর আগে, শুক্রবার (১৬ জুন) প্রধানমন্ত্রী গত…

সিলেট-রাজশাহীতে ভোট: সিসি ক্যামেরায় নজর ইসির

নতুন জনপ্রতিনিধি বেছে নিতে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। গত কয়েকটি নির্বাচনের ধারাবাহিকতায় এবারও দুই সিটির ভোট নির্বাচন ভবনে বসে পর্যবেক্ষণ করছে কমিশন। বুধবার (২১ জুন) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ নিরবচ্ছিন্নভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। গত কয়েকটি নির্বাচনের…

চিনির বাজার কার হাতে

নীতিমালা অনুযায়ী চিনিসহ বেশ কয়েকটি আমদানিকৃত ভোগ্যপণের দাম সরকার ট্যারিফ কমিশনের মাধ্যমে নির্ধারণ করে থাকে। এবার ঘটলো ব্যতিক্রম।ট্যারিফ কমিশনের দর বিশ্লেষণের আগেই চিনির দাম কেজিপ্রতি ২৫ টাকা বাড়িয়ে দিলেন মিল মালিকেরা। মিল মালিকদের সংগঠন আগামীকাল বৃহস্পতিবার (২২ জুন) থেকে চিনির নতুন মূল্য…

রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন আজ

আজ সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। এই দুই সিটির ভোটে নেই মাঠের প্রধান বিরোধী দল বিএনপি। গত ১২ জুন বরিশাল ও খুলনা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন অংশ নিলেও সিলেট ও রাজশাহীর ভোট দলটি বর্জন করায় শক্ত কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচনী উত্তাপ নেই বললেই চলে। তবে দুই সিটির ব্যালট পেপারে ইসলামী…

লেবাননকে নিয়েই ভাবছে বাংলাদেশ

দুই গ্রুপে ৮ দল।  তাই সবগুলো দল গ্রুপভিত্তিক সংবাদ সম্মেলনে।  যে কারণে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে একই মঞ্চে মালদ্বীপ, লেবানন ও ভূটানের কোচ উপস্থিত ছিলেন।  একে অন্যকে সমীহ করে সংবাদ সম্মেলন শেষ করেছেন চার কোচই। বাংলাদেশের কোচ ঢাকায় যা বলেছিলেন মঙ্গলবার (২০ জুন)বেঙ্গালুরুতে…

এএফসি অ-২৩ কোচ মিন্টু ও কায়সার

সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রধান কোচ।  গত মৌসুমে মাঝপথে সাইফুল বারী টিটুর অব্যাহতির পর প্রধান কোচের দায়িত্ব পান তিনি।  ২০১৫ কেরালা সাফে জাতীয় দলের সহকারি কোচ এবার মিন্টুকে সেপ্টেম্বরে এএফসি অ-২৩ বাছাইয়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার (২০ জুন) জাতীয় দল…

সাফজয়ী অধিনায়ককে প্রধানমন্ত্রীর সাহায্য

সাফে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হয়েছে।  সেই দলের অধিনায়ক ছিলেন রজনী কান্ত বর্মণ (ফাইনালে অধিনায়কত্ব করেছিলেন হাসান আল মামুন)।  ২০০৩ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক এখন শারীরিকভাবে অসুস্থ এবং পারিবারিকভাবেও বিপর্যস্ত।  স্ত্রীকে হারিয়েছেন, নিজের স্বাভাবিক চলাফেরা কষ্টসাধ্য।  গাজীপুরে ভঙ্গুর এক বাড়িতে দিন…

আয়ারল্যান্ডকে হারিয়ে ওমানের চমক

ক্রিকেটে পা রাখা বেশিদিন হয়নি ওমানের।  নিজেদের ক্রিকেট ইতিহাসে কখনো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জেতেনি ওমান।  সেই দলটাই বিশ্বকাপ বাছাই শুরু আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখালো। নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের হারিয়ে ইতিহাস গড়ল তারা।  সোমবার (১৯ জুন)জিম্বাবুয়ের বুলাওয়ে স্টেডিয়ামে…