প্রধানমন্ত্রী আমেরিকাকে সেন্টমার্টিন আগেই দিয়ে দিতেন: গয়েশ্বর রায়

আমেরিকাকে সেন্টমার্টিন দিয়ে ক্ষমতায় থাকতে পারলে প্রধানমন্ত্রী তা আগেই দিয়ে দিতেন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এ দেশের গণতন্ত্র রুক্ষ। প্রধানমন্ত্রী কোন চেয়ারে বসে আছেন তা তার হয়তো মনে নেই। এই দায়িত্বে থেকে কীভাবে কথা বলতে হয়, তাও তিনি হয়তো জানেন না।…

সাংবাদিক নাদিম হত্যা: রিমান্ড শেষে বাবুকে আদালতে তোলা হয়েছে

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সদ্যবহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পাঁচদিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। শুক্রবার (২৩ জুন) দুপুর ১টা ৪৫ মিনিটে জামালপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে আনা হয়। বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী ইউসুফ…

হজ পালনে সপরিবারে সৌদি আরব গেলেন রাষ্ট্রপতি

সৌদি রাজ পরিবারের আমন্ত্রণে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৩ জুন) দুপুর আড়াইটায় সপরিবারে তিনি ঢাকা ত্যাগ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (ফ্লাইট নম্বর: বিজি ৩৩১), রাষ্ট্রপতি, তার সহধর্মিণী অধ্যাপক ড. রেবেকা সুলতানা এবং…

কয়লা নিয়ে মাতারবাড়িতে ইন্দোনেশিয়ার জাহাজ

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৩ হাজার টন কয়লা নিয়ে এসেছে ইন্দোনেশিয়ার আরও একটি জাহাজ। শুক্রবার (২৩ জুন) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ক্যাপ্টেন মাসুদ ও ক্যাপ্টেন শামস বহির্নোঙর থেকে জাহাজটি মাতারবাড়ি জেটিতে নিয়ে আসেন বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।…

মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

মালয়েশিয়ার রাজা ইয়াং দি পারতুয়ান আগাং এবং প্রধানমন্ত্রী ইসমাইল সাবরীর জন্য আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২২জুন) মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীর পক্ষে যথাক্রমে ইস্তানা নেগারা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা আম গ্রহণ করেন। কুয়ালালামপুরে বাংলাদেশ…

বিএনপি-জামায়াত দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আসুন দেশবাসীর ভাগ্য পরিবর্তন করে জাতির পিতার স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও সোনার এবং স্মার্ট বাংলাদেশ গড়ার শপথ নিই। তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা দেশকে ধ্বংস করবে। তাই দলগুলোর…

জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (২৩ জুন) সকাল ৭টায় ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি…

কয়লা নিয়ে পায়রা বন্দরে আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ

ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে নোঙর করেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি আথেনা। শুক্রবার (২৩ জুন) দুপুরে পায়রা বন্দরের ট্র্যাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী…

ঢাকাগামী ৮ এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের সময় ঠিক রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ফলে ঢাকাগামী ৮ এক্সপ্রেস ট্রেনের বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করা যাবে না। আগামীকাল শনিবার (২৪ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থাৎ ট্রেনগুলো প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে এসে কমলাপুর…

বাঙালির ইতিহাস লিখতে গেলে আওয়ামী লীগের নাম লিখতে হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ৭৪ বছরের পথ চলায় বাঙালি জাতির সকল অর্জনের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। যার সবচেয়ে বড় অর্জন বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা। তিনি বলেন, বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত…