সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মৈত্রী সংঘ
চট্টগ্রামের রাউজান উপজেলাধীন আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত সুহৃদ বিকাশ বড়ুয়া সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নন্দনকানন মৈত্রী সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৩ জুন) স্থানীয় অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪-০ গোলে উত্তর ঢাকাখালী যুবগোষ্ঠী ও তথাগত সংসদকে হারিয়ে এ গৌরব অর্জন করে।…