সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রোববার (২৫ জুন) আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে…

ময়মনসিংহে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহের বাঘমারায় 'ক্যাটল স্পেশাল' ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (২৫ জুন) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নগরীর বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল ট্রেনটি।…

জিকে শামীমসহ ৮ জনের মামলার রায় আজ

রাজধানীর গুলশান থানার মানি লন্ডারিং আইনের মামলায় যুবলীগের কথিত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য তারিখ ধার্য রয়েছে আজ। রোববার (২৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করবেন। মামলায় জি কে শামীমসহ আটজনের…

২০ দিন পর ফের উৎপাদনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

দীর্ঘ ২০ দিন পর পটুয়াখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে। রোববার (২৫ জুন) সকালে বিদ্যুৎ কেন্দ্রটির বয়লার স্টার্টাট আপ করা হয়। এতে করে চুল্লি থেকে বের হচ্ছে ধোঁয়া। বিকাল ৪টায় কারবাইনে কয়লা ভরা শেষ হবে। তখন একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে…

হজের আনুষ্ঠানিকতা শুরু

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত কাবা চত্বর। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন মক্কায়। রোববার (২৫ জুন) ভোরে সৌদি আরবের মক্কা থেকে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে সূচনা হয়েছে ইসলামের অন্যতম এ স্তম্ভের প্রয়োজনীয় কার্যক্রমের। ২৭ জুন আরাফাতের…

জানুয়ারিতে শুরু বিপিএল, সেপ্টেম্বরে ড্রাফট

চলতি বছরের শেষেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন।  এর ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর শুরুর দিনক্ষণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।  তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে জাতীয় নির্বাচনের পর পরই অনুষ্ঠিত হবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। জাতীয় নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে…

যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ ফুটবল

২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজক ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।  এই বিশ্বকাপ হবে ৩২ দল নিয়ে। গত তিন বছরের চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন ম্যানসিটি, রিয়াল মাদ্রিদ ও চেলসিসহ ১২ টি ইউরোপিয়ান দল অংশ নিবে। ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘২০২৫ সাল হবে পেশাদার পুরুষ ক্লাবগুলোর শীর্ষ মঞ্চ।  প্রয়োজনীয় অবকাঠামো ও…

সিসিএল বারকোড-রিটজি স্নুকার ও পুল টুর্নামেন্ট পুরস্কার বিতরণী সম্পন্ন

চিটাগাং ক্লাব আয়োজিত ৭ম সিসিএল বারকোড-রিটজি গ্রুপ স্নুকার এন্ড পুল টুর্নামেন্ট ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২২ জুন’২৩ (বৃহস্পতিবার ) রাতে চিটাগাং ক্লাবস্থ বেনক্যুইট হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য…

বিশেষ অলিম্পিকে ফুটবলে বাংলাদেশের স্বর্ণ

বার্লিনে চলছে বিশেষ অলিম্পিক গেমস।  যেখানে ফুটবল ইভেন্টে স্বর্ণ জিতল বাংলাদেশ।  বৃষ্টিস্নাত দিনে লেভেল থ্রি-এর সেভেন এ সাইড ফুটবলে ইসরায়েলকে ২-০ গোলে হারিয়ে এই গৌরব অর্জন করে বাংলার মেয়েরা। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের মাইফেল্ডে প্রথমার্ধে গোল শুন্য ড্র হলেও দ্বিতীয়ার্ধে ইসরায়েলের ব্যুহ ভেদ…

প্রিমিয়ার ও ১ম বিভাগ ফুটবল লিগের মতবিনিময় সভা

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক অনুষ্ঠিতব্য প্রিমিয়ার ও প্রথম বিভাগ ফুটবল লিগ (২০২৩-২৪)- কে সামনে রেখে অংশগ্রহণকারী দলসমূহের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিডিএফএ সভাপতি সৈয়দ মো: শহীদুল…