ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯৯ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৯৯ জন। রোববার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৬৭ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১৩২ জন। স্বাস্থ্য…

দুই বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১১ বছর

দুই বছরের সাজা এড়াতে ১১ বছর পালিয়েও শেষ রক্ষ হয়নি ফরিদ আলী ওরফে ফরিদের (৫৮)। শনিবার (২৪ জুন) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রামকৃষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরিদ ওই এলাকার শিষ মোহাম্মদের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মাহফুজ চৌধুরী জানান, ২০১২ সালে…

১২০০ কেজির ‘লোহাগাড়ার কিং’, দাম ১০ লাখ

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া তেওয়ারি হাটের কোরবানির পশু বাজারে ক্রেতাদের নজর কাড়ছে ‘লোহাগাড়ার কিং’। ১২০০ কেজি ওজনের গরুটি দেখতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা। রবিবার (২৫ জুন) বিকেলে সরেজমিনে ঘুরে দেখা যায়, হাটে আরও গরু উঠলেও মানুষের জটলা ‘লোহাগাড়ার কিং’কে ঘিরে। আধুনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য…

বেড়েছে আমদানি, এরপরও বাড়ল পেঁয়াজের দাম

কোরবানির ঈদে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়িয়েছে বন্দরের আমদানিকারকরা। শনিবার (২৪ জুন) একদিনেই বন্দর দিয়ে রেকর্ড সংখ্যক পেঁয়াজের আমদানি হয়েছে। এদিন ৭৪টি ট্রাকে দুই হাজার ২১১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এদিকে আমদানির পরিমাণ বাড়লেও আবারও…

নানা সংকটে মাদারীপুর পৌর প্রাথমিক বিদ্যালয়

মাদারীপুর শহরের শহীদ সুফিয়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ নেই। মাঠের জন্য সরকারি জায়গা থাকলেও তা ভরাটের অভাবে বছরজুড়েই থাকে জলাবদ্ধতা। ক্লাসরুমেরও সংকট রয়েছে। শৌচাগারের অবস্থাও জরাজীর্ণ, শিক্ষকদের অফিস কক্ষটিও ছোট। এমন নানা সমস্যা নিয়ে এই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস করছে।…

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটুত এলাকায় ডাকাতদের গুলিতে মো. হারুন (৪২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় সোয়েটুত এলাকার মিডল্যান্ডসে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতদের হামলার শিকার হয়ে প্রাণ হারান তিনি। নিহত হারুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬নং…

যুক্তরাষ্ট্রে পার্টিতে গুলিবর্ষণ, নিহত ২,

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সাগিনাওয়ের একটি বৃহৎ স্ট্রিট পার্টিতে গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছেন দু’জন। আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। মিশিগান স্টেট পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায়…

পদ্মা সেতুর এক বছরে আয় ৭৯৮ কোটি টাকা

পদ্মা সেতু থেকে প্রথম বছরে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকার টোল আদায় হয়েছে। যা আজ ৮০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। ২৫ জুন ২০২২ থেকে ২৪ জুন রাত ১২টা পর্যন্ত এ সেতু দিয়ে পারাপার হয়েছে সর্বমোট ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন। দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার যানবাহন পারাপার হচ্ছে এ সেতু দিয়ে, যা পূর্বানুমানের চেয়েও বেশি।…

প্রিগোজিনের বিদ্রোহের পরিকল্পনা আগেই জানত ‘যুক্তরাষ্ট্র’

রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে  তাদের ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভগিনি প্রিগোজিন বিদ্রোহ করবেন একথা আগে থেকে জানত যুক্তরাষ্ট্র। এমনকি প্রিগোজিনের এই পরিকল্পনা সম্পর্কে জানতে পেরে প্রাথমিক ভাবে রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগার নিয়ে উদ্বিগ্নও হয়ে পড়েন মার্কিন কর্মকর্তারা। রোববার (২৫ জুন) গোয়েন্দা…

রানওয়েতে ফেটে গেল বিমানের চাকা, ১১ যাত্রী আহত

বিমান টেক-অফ করার আগ-মুহূর্তেই রানওয়েতে ফেটে গেল বিমানের চাকার টায়ার। আর এতে আহত হয়েছেন বিমানের কমপক্ষে ১১ জন যাত্রী। শনিবার (২৪ জুন) হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। রোববার (২৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হংকংয়ের…