কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু

নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মীরা মাঠে নেমেছেন। দুই সিটি করপোরেশনের প্রায় ১৯ হাজার কর্মী বর্জ্য অপসারণে কাজ করছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২৪ ঘণ্টায় ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে। সেই…

মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন তিনি। এ সময় ঈদ উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানান সরকারপ্রধান। বৃহস্পতিবার (২৯ জুন) রাজধানীর…

চামড়া পাচার রোধে বিজিবি-পুলিশের কঠোর নজরদারি

পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া ভারতে পাচার ঠেকাতে সারাদেশের ৩৭ জেলার সীমান্ত পথে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পাশাপাশি সতর্ক রয়েছে সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন থেকে আগামী ১৫ দিন এই নজরদারি করা হবে। সীমান্তবর্তী জেলার সড়কগুলোতে…

সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি রাষ্ট্রপতির আহবান

ঈদকে আনন্দময় করতে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৯ জুন) দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান। সৌদি আরবে হজ পালনরত রাষ্ট্রপতির এই শুভেচ্ছা…

কুমিল্লায় কোরবানির গরুর গুঁতায় নিহত ১

কুমিল্লার দেবিদ্বারে কোরবানির গরুর আঘাতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার মুগসাইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মনু মিয়া (৫০)। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। নিহতের চাচাতো ভাই হানিফ মিয়া বলেন, ‘কোরবানির গরু কিনে পাশের এলাকার একটি বাড়িতে রেখেছিলাম। সকালে আমি আর…

মানুষের দেহাবশেষ মিলল সেই টাইটানের ভেতর

আটলান্টিক মহাসাগরের নিচে বিস্ফোরণ হওয়া ডুবোযান টাইটানের ভেতর মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। বুধবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। টাইটানের ধ্বংসস্তূপের ভেতর দেহাবশেষ পাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বলেছে, ‘টাইটানের ভেতর পাওয়া (অনুমানকৃত) মানব দেহাবশেষ যুক্তরাষ্ট্রের…

প্রধান ঈদ জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া

দেশ ও জাতির কল্যাণ কামনা ক‌রে দোয়ার মাধ্যমে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত শুরু হয়। শেষ হয় সকাল ৭টা ৪০ মিনিটে। প্রধান ঈদ জামাতে ইমামতি ক‌রেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মাওলানা…

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা, অনেক বেসামরিক নিহত

মিয়ানমারের একটি গ্রামে দেশটির সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। বুধবার (২৯ জুন) দেশটির স্থানীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয়…

ত্যাগের মহিমায় চলছে পশু কোরবানি

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করছেন আজ। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকেই মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায়  রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পশু কোরবানি শুরু হয়। যা ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলবে। রাজধানীতে বৃষ্টির মধ্যে বাসার নিচের গ্যারেজে,…

ঈদের সকালে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ…