পায়রায় ৩৬ হাজার টন কয়লা নিয়ে দ্বিতীয় জাহাজ

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের একটি মাদার ভ্যাসেল। রোববার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জাহাজটি বন্দরের পাইলট গোলাম রাব্বানি ইনার এ্যাংকোরেজে নিয়ে আসে। এরআগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি…

ফেনীতে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে হত্যা, আসামি রিমান্ডে

চট্টগ্রামের ফেনীতে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা মামলায় প্রধান আসামি রফিকুল ইসলামের (২২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতার অপর ৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১ জুলাই) সন্ধ্যায় আসামিদের জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশের আদালতে…

মালিতে বন্ধ হলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশন

পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে শান্তিরক্ষা মিশন গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শনিবার দেশটি থেকে প্রায় ১২ বছর ধরে চলতে থাকা মিশন গুটিয়ে নেওয়ার কাজ শুরু হওয়ার কথা। মালির জান্তা সরকার বিদেশি সৈন্য তুলে নেয়ার দাবি জানানোর পর নিরাপত্তা পরিষদ গত শুক্রবার নিরঙ্কুশ ভোটে…

কোরআন পোড়ানোর কঠোর নিন্দা জানিয়েছেন পুতিন

‘বাক স্বাধীনতার’ দোহাই দিয়ে পবিত্র কোরআন পোড়ানোর মতো ‘হীন’ কাজের কঠোর নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এ ধরনের কাজ রাশিয়ায় দণ্ডনীয় অপরাধ। গত বুধবার ডাগেস্টেনের ডারবেন্টের জুমা মসজিদে যান পুতিন। সেখানে মসজিদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ওই সময় পুতিনকে…

কাল থেকে ভারতের কাঁচা মরিচ আসবে

আগামীকাল সোমবার (৩ জুলাই) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত—বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি শুরু হবে। ওই দিন থেকেই বন্দর দিয়ে পুনরায় ভারত থেকে কাঁচা মরিচ আসবে। টানা ছুটি শেষে আমদানি-রফতানি শুরুর দিন বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ আমদানি হতে পারে। শনিবার (১ জুলাই) সরেজমিন হিলি…

সাড়ে ১৪ বছরে দেশ বদলে গেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে। গত ১৪ বছরে দেশ বদলে গেছে, এটা স্বীকার করতেই হবে। রোববার (২ জুলাই) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গ্রাম এখন আর গ্রাম নেই। আমরা শতভাগ বিদ্যুৎ…

সুইডেনে কোরআন পোড়ানো, জেদ্দায় বৈঠক ডেকেছে ইসলামি নেতারা

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় আলোচনার জন্য বৈঠকে বসছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন।  আগামী সপ্তাহে জেদ্দায় এ সংগঠণের নির্বাহী কমিটি জরুরি বৈঠক ডেকেছে।  একজন মুখপাত্র বলেছেন, এই জঘন্য কাজের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে বৈঠকে। পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে একটি সম্মিলিত…

উত্তাল ফ্রান্স, শহরে শহরে বিক্ষোভ

ফ্রান্সে টানা পঞ্চম রাতের মতো পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার ( ২৭ জুন ) রাজধানী প্যারিসের উপকণ্ঠ নানতেরেতে পুলিশের গুলিতে নাহেদ এল (১৭) নামের এক কিশোর নিহত হন। এরপরই বিক্ষোভে নামেন দেশটির তরুণ-তরুণীরা। যা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে প্রকট আকার ধারণ করেছে। গত চার দিনের…

ফার্মগেটে ট্রাফিক কনস্টেবল হত্যা: গ্রেপ্তার ৪

রাজধানীর ফার্মগেট এলাকায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে একজন স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে তেজগাঁও গোয়েন্দা বিভাগ। রোববার (২ জুলাই) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা…

ওয়াগনার গ্রুপের ২১ হাজার যোদ্ধাকে হত্যা করা হয়েছে: জেলেনস্কি

ইউক্রেন যুদ্ধে সবচেয়ে কঠিন সংঘর্ষ চলছে দেশটির পূর্বাঞ্চলে। এই অঞ্চলে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের ২১ হাজার সশস্ত্র যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ইউক্রেন যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে শনিবার (১ জুন) রাতে রাজধানী কিয়েভ থেকে বক্তব্য রাখেন…