জ্যাক মার পাকিস্তান সফর নিয়ে ‘অন্ধকারে’ চীনা দূতাবাস

চীনা শিল্পপতি তথা আলিবাবা গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।  তার এই অপ্রত্যাশিত পাকিস্তান সফর নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জুন) লাহোরে পা রেখেছিলেন জ্যাক মা।  সেখানে তিনি ২৩ ঘণ্টা ছিলেন বলে জানান পাক…

রাশিয়ার হামলায় আহত ইউক্রেনীয় লেখিকা মারা গেছেন

রাশিয়ার হামলায় পুরস্কার বিজয়ী ইউক্রেনীয় লেখিকা ভিক্টোরিয়া অ্যামেলিনা মারা গেছেন।  গত সপ্তাহে রুশ হামলায় তিনি আহত হয়েছিলেন। আহত হওয়ার কয়েকদিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো। সোমবার (৩ জুলাই) বিবিসি এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (২৭ জুন) পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোর্স্কের একটি পিৎজা…

তেলবাহী সেই জাহাজে ফের বিস্ফোরণ

ঝালকাঠির সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত ‘সাগর নন্দিনী-২’ নামের তেলবাহী জাহাজ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপর জাহাজে আগুন লেগে গেছে। এতে ৯ পুলিশ সদস্যসহ ১১ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট সংলগ্ন এলাকায় নদীতে এ ঘটনা ঘটে।…

স্বাস্থ্যসেবায় অবহেলা কোনভাবেই মেনে নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবায় অবহেলা কোনভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, সরকারি হাসপাতালে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে না, এটা চলতে পারে না। হাসপাতালে যার যা ডিউটি তাকে সেটি করতেই হবে। তা না হলে নির্দিষ্ট হাসপাতালের দায়িত্বশীলদের বিরুদ্ধেই…

জুনে মূল্যস্ফীতি কমেছে

জ্বালানির মূল্যবৃদ্ধির বিরূপ প্রভাবে বেড়ে চলেছে মূল্যস্ফীতি। তবে জুন মাসে মূল্যস্ফীতির হার কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে। গত মে মাসে মূল্যস্ফীতি গড়ে ৯ দশমিক ৯৪ শতাংশ হয়েছিল, যা ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে, ২০১১ সালের মে মাসে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২ শতাংশ। সোমবার (৩ জুলাই) বাংলাদেশ…

যশোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  নিহতরা হলেন,  হোসাইন সরদার (৮) ও নূর আবরার (১৮ মাস)। হোসাইন সরদার সরখোলা গ্রামের আকরাম সরদারের ছেলে এবং নূর আবরার ধলীরগাতী গ্রামের নূর জামানের ছেলে। সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার সরখোলা ও ধলীরগাতী গ্রামে এ ঘটনা ঘটে। হোসাইনের বাবা…

ছয় মাসে ১১৯ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার

দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ১১৯ জন সাংবাদিক নানাভাবে নির্যাতন, হয়রানি, মামলা, হুমকি ও বাধার শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ সোমবার এ প্রতিবেদন প্রকাশ করে আসক। দেশের ১০টি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালে…

বাড়ির ছাদে নামবে হেলিকপ্টার

কর্পোরেট হেলিপ্যাড, আবাসিক হোটেল ও হাসপাতালের ছাদে হেলিকপ্টার অবতরণের অনুমতি মিলছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অনুমতি সাপেক্ষে চলতি বছরের জুলাই থেকেই বাড়ির ছাদে নামতে পারবে হেলিকপ্টার। বেবিচক সূত্র জানায়, ইতোমধ্যে এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরি করছে সংস্থাটি। বেবিচক…

ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু, নতুন রোগী ৪৩৬ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু হেয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন  ৪৩৬ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। সোমবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু…

দেশে জ্বালানি তেল খালাসে নতুন অধ্যায়ের সূচনা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।  আমদানির জ্বালানি তেল খালাস প্রক্রিয়ার নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ।  দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাগরের তলদেশ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে জাহাজ থেকে সরাসরি জ্বালানি তেল খালাসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।  সোমবার (৩ জুলাই) সকাল সোয়া ১০ টার দিকে কক্সবাজারের…